স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

পেসার মালিঙ্গাকে নিয়ে দল ঘোষণা শ্রীলঙ্কার

শ্রীলঙ্কা দল। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কা দল। ছবি: সংগৃহীত

পাকিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কা দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পেসার এহসান মালিঙ্গা। ত্রিদেশীয় সিরিজের আগে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার পাভান রত্নানায়েকে।

শ্রীলঙ্কার হয়ে ৬টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছেন এহসানের। এবার টি-টোয়েন্টি দলেও ডাক পেলেন তিনি। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৩১ ম্যাচে ৪৪ উইকেট শিকার করেছেন এহসান।

জাতীয় দলের হয়ে কোনো ফরম্যাটেই খেলেননি রত্নানায়েকে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করার সুবাদে জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এ পর্যন্ত ৭৯ ম্যাচে ৬টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরিতে ২,৫১০ রান করেছেন রত্নানায়েকে।

হাঁটুর ইনজুরি থেকে সুস্থ হয়ে না ওঠায় ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কা। তার জায়গায় সুযোগ পেয়েছেন এহসান। শ্বাসনালির সংক্রমণে দলে জায়গা পাননি আরেক পেসার মাথিশা পাথিরানা। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পেসার আসিথা ফার্নান্দো।

দশ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন ব্যাটার ভানুকা রাজাপাকসে। চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। এরপর দুটি দ্বিপক্ষীয় সিরিজ ও এশিয়া কাপের দলে ছিলেন না রাজাপাকসে। দলে জায়গা পাননি দুই স্পিনার নুয়ানিদু ফার্নান্দো ও দুনিথ ওয়েলালাগে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চারিথ আসালঙ্কার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা।

১১ নভেম্বর থেকে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে শ্রীলঙ্কা। ১৭ নভেম্বর থেকে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ২৯ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।

শ্রীলঙ্কা ওয়ানডে দল : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পাভান রত্ননায়েকে, হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, দুসমন্থ চামিরা, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান ও এহসান মালিঙ্গা।

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা (সহ-অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিল মিশারা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসে, জানিথ লিয়ানাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকশানা, দুশান হেমান্থা, দুসমন্থ চামিরা, নুয়ান তুষারা, আসিথা ফার্নান্দো ও এহসান মালিঙ্গা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১০

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১১

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১২

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৩

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১৪

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১৫

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১৬

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১৮

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১৯

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

২০
X