স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

২০০ টাকায় দেখা যাবে বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ

বিপিএল লোগো। ছবি : সংগৃহীত
বিপিএল লোগো। ছবি : সংগৃহীত

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইতোমধ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দারুণ সাড়া ফেলেছে। চট্টগ্রাম পর্বের ম্যাচগুলোও সেখানেই অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল (১২ জানুয়ারি) সিলেট পর্বের শেষ দিন, এরপর টুর্নামেন্টের বাকি সব ম্যাচ—ফাইনালসহ—অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সিলেট পর্বের শেষ দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটানস মুখোমুখি হবে রংপুর রাইডার্স-এর। দিনের শেষ ম্যাচে একে অপরের বিপক্ষে খেলবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স।

এরই মধ্যে ঢাকা পর্বের ম্যাচগুলোর টিকিট মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ থাকছে।

ঢাকা পর্বের টিকিট মূল্য (স্ট্যান্ডভিত্তিক):

  • ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা
  • নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৩০০ টাকা
  • শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ মুশতাক স্ট্যান্ড: ৫০০ টাকা
  • জিরো ওয়েস্ট জোন: ৬০০ টাকা
  • ইন্টারন্যাশনাল গ্যালারি: ৮০০ টাকা
  • ইন্টারন্যাশনাল লাউঞ্জ: ১,০০০ টাকা
  • গ্র্যান্ড স্ট্যান্ড: ২,০০০ টাকা

চলতি আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। সাত ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রাজশাহী ওয়ারিয়র্স। তৃতীয় স্থানে রংপুর রাইডার্স (৮ পয়েন্ট), সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সিলেট টাইটানস। পাঁচ নম্বরে ঢাকা ক্যাপিটালস এবং ছয়ে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১০

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১১

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১২

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৩

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৪

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৫

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৬

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৭

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৮

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

২০
X