স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড: ডিসেম্বরের সেরা স্টার্ক

মিচেল স্টার্ক। ছবি : সংগৃহীত
মিচেল স্টার্ক। ছবি : সংগৃহীত

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে পুরুষ বিভাগে ডিসেম্বরের সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। আর নারী বিভাগে সেরা হন দক্ষিণ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ট। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ডিসেম্বর মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করে।

পুরুষ বিভাগে সংক্ষিপ্ত তালিকায় থাকা ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস ও নিউজিল্যান্ডের জ্যাকব ডাফিকে টপকে মাস সেরা হন স্টার্ক।

ডিসেম্বরে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট খেলেছেন স্টার্ক। ৩ টেস্টে ১৬ উইকেট শিকার করেন তিনি। এর মধ্যে ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৫ রানে ৬ উইকেট নেন স্টার্ক। ওই টেস্টে ৮ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন এই পেসার। এ ছাড়া ব্যাট হাতেও দলের জন্য ২টি হাফ-সেঞ্চুরিতে ১৩৯ রান উপহার দেন স্টার্ক।

এই প্রথম আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে সেরা হলেন স্টার্ক। তবে ঠিক দুই বছর পর অস্ট্রেলিয়ার কোন পুরুষ ক্রিকেটার মাস সেরার পুরস্কার জিতলেন। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন পেসার প্যাট কামিন্স।

নারীদের বিভাগে মাস সেরা হওয়ার পথে স্বদেশি সুনে লুস এবং ভারতের শেফালি ভার্মাকে পেছনে ফেলেছেন উলভার্ট। এই নিয়ে দ্বিতীয়বার মাস সেরা হলেন উলভার্ট। গত নারী ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৭১ রান করে গেল অক্টোবরের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি।

গত মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২টি সেঞ্চুরিতে ২৫৫ রান করেন উলভার্ট। এ ছাড়া দুটি টি-টোয়েন্টি ম্যাচে যথাক্রমে- অপরাজিত ১১৫ ও ২২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X