শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড ভেঙেও আকরামকে শীর্ষে রাখলেন স্টার্ক

ওয়াসিম আকরাম ও মিচেল স্টার্ক। ছবি : সংগৃহীত
ওয়াসিম আকরাম ও মিচেল স্টার্ক। ছবি : সংগৃহীত

গ্যাবার আলোঝলমলে ডে–নাইট টেস্টে ইতিহাস নিজের করে নিয়েছেন মিচেল স্টার্ক। রেকর্ডবুকে নাম উঠল টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়া বাঁহাতি পেসার হিসেবে।তবু প্রথম দিন শেষে অস্ট্রেলীয় তারকাকে দেখে মনে হলো না তিনি কোনো ঐতিহাসিক কীর্তির ভারে উচ্ছ্বসিত। বরং বিনয়ী স্বরে একটাই কথা—ওয়াসিম আকরাম এখনো অনেক ওপরে।

পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার ওয়াসিম আকরামের ৪১৪ টেস্ট উইকেটের রেকর্ড ছুঁয়ে থাকা ছিল ক্রিকেটের দীর্ঘদিনের আলোচনার বিষয়। ব্রিসবেনে দ্বিতীয় অ্যাশেজ টেস্টের প্রথম দিনেই সেই রেকর্ড ছাপিয়ে যান স্টার্ক। ইংল্যান্ডের বিপক্ষে ছয় উইকেট শিকার করে ক্যারিয়ারে পৌঁছে যান ৪১৮ উইকেটে। তবে এই মাইলফলকের পরও নিজেকে আকরামের সঙ্গে এক কাতারে ভাবতে নারাজ ৩৫ বছর বয়সী এই পেসার।

দিনের খেলা শেষে সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে আলাপে স্টার্ক বলেন, “ওয়াসিম এখনো আমার চেয়েও অনেক ভালো বোলার। আমার কাছে সে-ই বাঁহাতি পেসারদের শীর্ষে, এমনকি ক্রিকেট ইতিহাসের সেরা বোলারদের একজন। ওই পর্যায়ে আমার নাম আসছে—এটা ভালো লাগার, কিন্তু আমি শুধু নিজের মতো করে পারফর্ম করে যেতে চাই।”

স্টার্কের এই কীর্তি এসেছে বিশেষ এক প্রেক্ষাপটে। চোটের কারণে বাইরে প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড, বিশ্রামে নাথান লায়ন। প্রায় একাই দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিল তাকে। সেই আক্রমণের নেতৃত্ব দিয়েই প্রথম স্পেলে তিন উইকেট, পরে হ্যারি ব্রুককে স্লিপে ধরিয়ে রেকর্ড ভাঙা—ইংল্যান্ড ব্যাটিংকে কার্যত একাই চেপে ধরেন তিনি।

নিজের সাফল্যের রহস্য ব্যাখ্যা করতে গিয়ে গোলাপি বল নিয়েও খোলামেলা কথা বলেন স্টার্ক, “আমাকে প্রায়ই জিজ্ঞেস করা হয়, কেন পিঙ্ক বল এত ভালো কাজ করে। সত্যি বলতে আমি নিজেও পুরোটা জানি না। আজ বলটা সাদা বলের মতোই লাগছিল, শুধু একটু নরম ছিল।”

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারসেরা ৭/৫৮ নেওয়ার পর গ্যাবায় ছয় উইকেট—চলতি অ্যাশেজে ইতিমধ্যেই ১৬ উইকেট স্টার্কের ঝুলিতে। এই পারফরম্যান্স তাকে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ১৫তম স্থানে তুলে এনেছে। হারভজন সিংকে পেছনে ফেলেছেন তিনি, সামনে এখন শন পোলক ও রিচার্ড হ্যাডলির মতো নাম।

এছাড়া সবধরনের বোলারের মধ্যে বাঁহাতিদের হিসাবে তাকালে সামনে রয়েছে আরেক কিংবদন্তি—রাঙ্গানা হেরাথের ৪৩৩ উইকেট। চাইলে সেটিও ছুঁতে পারেন স্টার্ক।

তবে রেকর্ডের গল্প যত বড়ই হোক, স্টার্কের চোখে এখনও একটাই মানদণ্ড—ওয়াসিম আকরাম। ইতিহাসে নিজের নাম তুলে ধরেও যেভাবে তিনি সেই কিংবদন্তিকে শ্রদ্ধার শীর্ষে রাখলেন, সেটাই হয়তো এই রেকর্ডের সবচেয়ে বড় সৌন্দর্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X