স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫১ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

বিপিএলের পরিবর্তিত সূচি ঘোষণা, কবে কার ম্যাচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

চলমান অচলাবস্থার অবসানের পর ফের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর শুক্রবার (১৬ জানুয়ারি) থেকেই টুর্নামেন্ট পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে পরিবর্তিত ম্যাচ সূচি।

এদিন রাত ৮টায় কোয়াবের সঙ্গে বৈঠক করেন বিসিবির পরিচালকরা। সেখানে ছিলেন আমিনুল ইসলাম বুলবুলও। এর আগে কোয়াবের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয় বিসিবির চলমান প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট।

নিজেদের অনড় অবস্থান থেকে সরে এসে সেই পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা। এরপর রাতেই গুলশানের নাভানা টাওয়ারে বিসিবির কার্যালয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনায় বসেন ক্রিকেটাররা। সেখান থেকে মাঠে ক্রিকেট ফেরানোর ঘোষণা আসে। এর ফলে শুক্রবার থেকেই বিপিএল শুরু হতে যাচ্ছে।

পূর্বনির্ধারিত সূচিতে থাকা ১৬ জানুয়ারির দুই ম্যাচ ১৭ জানুয়ারি ও ১৭ জানুয়ারির দুই ম্যাচ ১৮ জানুয়ারি মাঠে গড়াবে। সেদিন শেষ হবে লিগপর্ব।

একইভাবে পাল্টানো হয়েছে প্লে-অফের সূচি। লিগপর্বের পর একদিন ফাঁকা রাখতে ১৯ জানুয়ারির দুটি প্লে-অফ ম্যাচ ২০ জানুয়ারি নেওয়া হয়েছে। অপরিবর্তিত রয়েছে ২১ জানুয়ারিতে নির্ধারিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। অর্থাৎ, উদ্ভূত পরিস্থিতিতে ফাইনালে ওঠার লড়াইয়ে দুটি দলকে পরপর দুদিনই খেলতে হবে। এ ছাড়া ২৩ জানুয়ারি ফাইনাল নির্ধারিত ছিল আগে থেকেই। সেটি অপরিবর্তিত রয়েছে।

লিগ পর্ব
১৬ জানুয়ারি

চট্টগ্রাম রয়ালস বনাম নোয়াখালী এক্সপ্রেস

(দুপুর ২টা)

রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স

(সন্ধ্যা ৭টা)

১৭ জানুয়ারি

রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস

(দুপুর ১টা)

চট্টগ্রাম রয়ালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স

(সন্ধ্যা ৬টা)

১৮ জানুয়ারি

রংপুর রাইডার্স বনাম নোয়াখালী এক্সপ্রেস

(দুপুর ১টা)

চট্টগ্রাম রয়ালস বনাম ঢাকা ক্যাপিটালস

(সন্ধ্যা ৬টা)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১০

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১১

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৪

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৫

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৬

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৭

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৮

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৯

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

২০
X