স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সুপার সিক্সের সমীকরণের ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় উভয় দলই এক পয়েন্ট করে পায়। এর আগে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশের জন্য এখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই।

সুপার সিক্সে জায়গা করে নিতে এই ম্যাচে হারার কোনো সুযোগ নেই বাংলাদেশের সামনে। দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র—দুই দলেরই পয়েন্ট ১ করে। তবে নেট রান রেটের বিচারে এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের নেট রান রেট -০.৬২১, যেখানে যুক্তরাষ্ট্রের নেট রান রেট -৩.১৪৪। অন্যদিকে, দুই ম্যাচই পরিত্যক্ত হওয়ায় নিউজিল্যান্ডের সংগ্রহ ২ পয়েন্ট।

গ্রুপের প্রথম দুই ম্যাচেই জয় পেয়ে এরই মধ্যে সুপার সিক্স নিশ্চিত করেছে ভারত। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্সে উঠবে—এই সমীকরণ সামনে রেখেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এরই মধ্যে ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এখন দেখার বিষয়, গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেন কি না যুবারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৬

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৭

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৯

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

২০
X