স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের পাশে পাকিস্তান কি থাকবে? চূড়ান্ত সিদ্ধান্ত আজ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না, এ ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। জিইও টিভির প্রতিবেদন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আজ রোববার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এই বৈঠকে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাচ্ছে না বাংলাদেশ। এরপরই পাকিস্তানের সম্ভাব্য বয়কটের খবর সামনে আসে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য ভেন্যুতে নেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করার পরই আলোচনা আরও তীব্র হয়।

সূত্র জানিয়েছে, আজকের বৈঠকের পরই বিশ্বকাপ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। একই সঙ্গে পাকিস্তান দলের বিশ্বকাপ জার্সি উন্মোচনের বিষয়টিও তখন চূড়ান্ত হবে। ‘অনিবার্য কারণ’ দেখিয়ে এর আগে জার্সি উন্মোচন পিছিয়ে দেওয়া হয়েছিল।

বিশ্বকাপে অংশ না নিলে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রেখেছে পিসিবি। সে ক্ষেত্রে লাহোরে চার দল নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে। পাকিস্তান দল ও শাহিনস অনূর্ধ্ব–১৮ দলকে ভাগ করে চারটি দল গঠন করা হবে বলে জানিয়েছে সূত্র।

এর ফলে আজকের বৈঠকের দিকেই এখন তাকিয়ে ক্রিকেটবিশ্ব। পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপে থাকবে, নাকি সরে দাঁড়াবে। পাকিস্তান এবারের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে চরম বিপদের মধ্যে পড়বে আইসিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১০

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১১

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১২

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৩

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৪

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৫

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৭

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৮

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৯

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

২০
X