স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ এএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা পেলেন যারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল সোমবার (২ ফেব্রুয়ারি) চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দাসুন শানাকার নেতৃত্বে ঘোষিত এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন বিশ্বকাপের সহ-আয়োজকদের বর্তমান টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।

ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশিত পারফর্ম দেখাতে পারেননি ধনঞ্জয়া ডি সিলভা। তাই জায়গা হয়নি বিশ্বকাপের স্কোয়াডে। তার জায়গায় কামিন্দু মেন্ডিসকে ফেরানো হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি এবং টি-টোয়েন্টিতে ২২ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলার পুরস্কার স্বরূপ বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন ২৩ বছর বয়সী পবন। তাকে মিডল অর্ডারের ‘পাওয়ার হিটার’ হিসেবে রেখেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ওয়ানডেতে নিয়মিত হলেও টি-টোয়েন্টিতে অনভিজ্ঞ ভেল্লালাগেও দলে জায়গা পেয়েছেন।

পেস বোলিং আক্রমণে দুশমন্থ চামিরা ও মাথিশা পাথিরানার সঙ্গী হিসেবে এহসান মালিঙ্গাকে রাখা হয়েছে। তবে গত রোববার কাঁধের ইনজুরিতে পড়েছেন এহসান মালিঙ্গা। এমআরআই রিপোর্টের ওপর নির্ভর করছে তার বিশ্বকাপ যাত্রা। আর প্রমোদ মাদুশানকে মূল দলে না রেখে রিজার্ভ হিসেবে রাখা হতে পারে। স্পিন বিভাগে যথারীতি নেতৃত্ব দেবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ থিকশানা।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, চারিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পবন রথনায়েক, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা এবং এহসান মালিঙ্গা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১০

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১১

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১২

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৩

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৪

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৫

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৬

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৭

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৯

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

২০
X