স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

লিটন-মোস্তাফিজদের জন্য জ্যোতিদের মন খারাপ

ছবি : বিসিবি
ছবি : বিসিবি

আসন্না টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। আর লিটন দাস, মোস্তাফিজুর রহমানরা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে না ভেবে খারাপ লাগছে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যোতি বলেন, ‘অবশ্যই বিশ্বকাপে খেলা একজন খেলোয়াড়ের জন্য অনেক বড় একটা বিষয়। যখন সেটা করতে না পারে…সেটার অনেক কারণ আছে। এটা নিয়ে কথা না বললেই নয় এই সময়টাতে। কিন্তু অবশ্যই খারাপ লাগার বিষয়। একজন খেলোয়াড় হিসেবে আমার খারাপ লেগেছে। আমি বলব পুরো দলের অনেকেরই অনেক খারাপ লেগেছে এটা অবশ্যই।’

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ। সাত ম্যাচের সব কটিতে জেতার পথে মূল পর্বে জায়গা করে নিয়েছে জ্যোতিরা। বাছাইপর্ব শেষ করে নেপাল থেকে দেশে ফেরার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ দলের অধিনায়ক। সেখানেই লিটনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার প্রসঙ্গে উঠে আসে। বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বাস্তবতার ওপর কারও হাত নেই বলে মনে করেন জ্যোতি, ‘এখন বাস্তবতা দেখতে হবে। যেটা হচ্ছে সেটা আমাদের মেনে নেয়া ছাড়া কোনো কিছু নেই। আমার কাছে মনে হয় এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাটাই উচিত।’

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দারুণ পারফরম্যান্স নিয়ে জ্যোতি বলেন, ‘যা আমাদের নসিবে আছে, আল্লাহ পাক যদি সম্মান দিতে চান সেটা আসলে কারও কাছ থেকে এভাবে চাওয়ার কিছু নাই। সম্মান আল্লাহ পাকই দেন এবং বলব যে পুরো কৃতিত্ব মেয়েদের। কারণ মেয়েরা এই জায়গাটাতে আসার পেছনে সবার অনেক বেশি পরিশ্রম, ত্যাগ এবং ইচ্ছা শক্তিটা অনেক বেশি ছিল। ভালো করলে একটা লাইমলাইটে আসি। না করলে একদমই আসি না। তাই আমাদের কাজই হচ্ছে মাঠে ভালো ক্রিকেট খেলা সো আমরা ওটাতেই ফোকাস করি।’

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১০

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১১

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১২

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৩

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৪

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৫

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৬

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৭

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৮

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৯

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

২০
X