স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

মোস্তাফিজদের পিএসএলে সর্বোচ্চ দামী ক্রিকেটার কে?

স্টিভেন স্মিথ। ছবি : এক্স
স্টিভেন স্মিথ। ছবি : এক্স

আগামী মার্চে শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর। তার আগে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের নিলাম। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তিতে খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে ইতিহাস গড়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি শিয়ালকোট স্ট্যালিয়নজ।

অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার স্টিভেন স্মিথকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে শিয়ালকোট স্ট্যালিয়নজ। স্মিথের জন্য ফ্র্যাঞ্চাইজিটি খরচ করছে প্রায় ১৮ কোটি ৫০ লাখ পাকিস্তানি রুপি, যা পিএসএলের ইতিহাসে কোনো ক্রিকেটারের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক। এই চুক্তির ফলে তিনি পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের দ্বিগুণেরও বেশি বেতন পাচ্ছেন। প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা বাবরের পারিশ্রমিক ৭ কোটি পাকিস্তানি রুপি।

এবার পিএসএলে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় পুরোনো দলগুলোর রিটেনশন কোটা ৮ থেকে কমিয়ে ৪ করা হয়েছে। প্রতিটি দল চারটি ভিন্ন ক্যাটাগরি থেকে একজন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে। সম্প্রতি প্রকাশিত রিটেনশন তালিকায় চারটি ফ্র্যাঞ্চাইজির প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ৭ কোটি রুপি ঘোষণা করা হলেও, সূত্রের দাবি কয়েকজন ক্রিকেটার এর চেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন।

৩৬ বছর বয়সী স্টিভেন স্মিথ সম্প্রতি শেষ হওয়া বিগ ব্যাশ লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন। আসরজুড়ে তিনি ২৯৯ রান করেছেন, প্রায় ৬০ গড় এবং ১৬৭.৯৭ স্ট্রাইক রেটে। তার ইনিংসে ছিল একটি শতক ও দুটি অর্ধশতক। কয়েকটি ম্যাচে পাকিস্তানের বাবর আজমের সঙ্গে ওপেনিং করতেও দেখা গেছে তাকে।

শিয়ালকোট স্ট্যালিয়নজ দলে স্পষ্ট অস্ট্রেলিয়ান প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ব্যবসায়ী হামজা মাজিদের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি ১৮৫ কোটি পাকিস্তানি রুপি দিয়ে কেনা হয়েছে, যা পিএসএলের আট দলের মধ্যে সর্বোচ্চ ফ্র্যাঞ্চাইজি ফি। এছাড়া সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনকে ২০২৬ মৌসুমের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্টিভেন স্মিথকে দলে পাওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে টিম পেইন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন,‘সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন এখন পিএসএল স্ট্যালিয়নজের অংশ। আমাদের ফ্র্যাঞ্চাইজি ও পিএসএল টি-টোয়েন্টির জন্য এটি বিশাল অর্জন।’

এর আগে দুই মৌসুম পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের জার্সিতে খেলেছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে এবার কিছুটা শঙ্কা ছিল। কিন্তু শঙ্কার সেই মেঘ কাটতে খুব বেশি সময় লাগেনি। বরং চমক দিয়েই টাইগার পেসারকে দলে ভেড়াল পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। বর্তমান সময়ের ‘হট কেক’ এই পেসারকে এবার সরাসরি চুক্তিতে (ডিরেক্ট সাইনিং) দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ফিজকে সরাসরি চুক্তিতে দলে ভেড়াতে লাহোর কালান্দার্সের ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X