স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

টসে হেরে ব্যাটিংয়ে নামছে ধূমকেতু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। বিশ্বকাপের বিকল্প হিসেবে পরিচিত এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পেয়েছে ধুমকেতু। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে আজ আবারও মাঠে নামছে তারা।

লিটন দাসের নেতৃত্বে ধূমকেতু একাদশের বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে দুরন্ত একাদশকে হারিয়ে দারুণ শুরু পেয়েছে ধূমকেতু একাদশ। অন্যদিকে দুর্বারের প্রথম ম্যাচ এটিই।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ দল। ফলে সেই ফাঁকা সময়ে ছোট্ট ৫ দিনের একটি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। সেই টুর্নামেন্টের নামই অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। টুর্নামেন্টের প্রথম দিন জাতীয় দলের আদলে গড়া ধূমকেতু একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল দুরন্ত একাদশ। সেই ম্যাচে ৬ উইকেটে জিতেছিল ধূমকেতু। এবার দ্বিতীয় ম্যাচে ধূমকেতুর প্রতিপক্ষ দুর্বার একাদশ। জিতলেই ফাইনালে চলে যাবে ধূমকেতু, হেরে গেলেও সুযোগ থাকবে। অন্যদিকে দুর্বারের জন্য টুর্নামেন্টে এটিই প্রথম ম্যাচ।

একনজরে ২ দলের একাদশ :

ধূমকেতু একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

দুর্বার একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X