স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ এএম
অনলাইন সংস্করণ

দুরন্তকে হারিয়ে উড়ন্ত শুরু ধূমকেতুর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী শনিবার পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এবারের আসরে খেলছে না বাংলাদেশ। তারই বিকল্প টুর্নামেন্ট হিসেবে তাই নতুন এক আসরের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের প্রথম ম্যাচে ‘এ’ দলের খেলোয়াড়দের নিয়ে গড়া দুরন্তের বিপক্ষে লিটন দাস ও সাইফ হাসানের ফিফটিতে ৬ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে ধূমকেতু।

জয়ের জন্য ১৪৪ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে মোটেও বেগ পেতে হয়নি লিটন দাসের নেতৃত্বাধীন জাতীয় দলের মোড়কে গড়া ধূমকেতুকে। দলীয় ৩৪ রানে ব্যক্তিগত ১৭ রান করে ওপেনার তানজিদ হাসান তামিম আউট হয়ে গেলেও দ্বিতীয় উইকেটে দারুণ একটি জুটি গড়েন সাইফ হাসান ও লিটন দাস। ৭৮ রানের জুটি গড়ে সহজ জয়ের ভিত গড়ে দেন তারা। যদিও ৩০ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৫০ রান করে সাইফ আউট হয়ে গেলেও ৪৩ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক লিটন। ১০টি চারে সাজানো তার ইনিংসই ২৩ বল ও ৬ উইকেট হাতে রেখে জিতিয়ে দেয় ধূমকেতুকে (১৪৬/৪)।

এর আগে টসে হেরে আগে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৪৩ রান তোলে দুরন্ত। নামে দুরন্ত হলেও দলটির কোনো ব্যাটারই দুরন্ত কোনো ইনিংস খেলতে পারেননি। অবশ্য ওপেনিংয়ে এসেই ব্যাটে ঝড় তোলার চেষ্টা করেছিলেন জিশান আলম। ১টি চার ও ১টি ছয়ে ৬ বলে ১৪ রানও তুলে ফেলেছিলেন। কিন্তু তার ইনিংসটা যেন দপ করে নিভে যাওয়ার আগে জ্বলে ওঠার মতোই। বেশিদূর এগোতে পারেননি। চতুর্থ ওভারেই আউট হয়ে যান তিনি। বেশি সময় উইকেটে থাকতে পারেননি আজিজুল হক তামিমও। ২১ বলে ১৬ রান করে তিনি যখন আউট হলেন দুরন্তর রান ৬৭/২।

এরপরই চাপে পড়ে দুরন্ত। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ইনিংস সর্বোচ্চ ৩৬ বলে ৩৯ রান করেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। বল হাতে সবচেয়ে সফল রিশাদ হোসেন; ২১ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X