স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৯ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সোহান ঝড়ে ধূমকেতুর পতন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বকাপের বিকল্প অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ধূমকেতুর হয়ে ফিফটি করেছিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও সাইফ হাসান। তাদের ফিফটিতে জাতীয় দলের আদলে গড়া ধূমকেতু সহজ জয় পেয়েছিল দুরন্তর বিপক্ষে।

জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া দুর্বার দলের বিপক্ষে আজ শুক্রবার ধূমকেতুর হয়ে ফিফটি করেননি কেউ। জিততেও পারেননি তারা। মিরপুর শেরেবাংলায় অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে আজ একাই নুরুল হাসান সোহান হারিয়েছেন লিটনদের। সোহানের ৪৪ বলে গড়া ৭৬ রানের হার না মানা ইনিংসের সুবাদেই ২ উইকেটে জিতেছে দুর্বার।

১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নাজমুল হোসেন শান্তর দুর্বার নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে। একপর্যায়ে ৪৬ রান তুলতেই ৪ উইকেট খুইয়ে বসে তারা। কেউই ভালো করতে পারেননি। ৪ উইকেটে ফেলা দলকে বিপদে ফেলে আউট হয়ে যান জাকের আলী অনিকও (১১)। এ অবস্থায় মনে হয়েছিল হয়তো বেশি দূর এগোতে পারবে না দুর্বার দলের ইনিংস।

দলের প্রয়োজনে স্রোতের বিপরীতে মাথা তুলে দাঁড়ান নুরুল হাসান সোহান। তাতে জমে যায় ম্যাচ। পাঁচ নম্বরে নামা এই ব্যাটার ফিফটি ছুঁয়ে ৭৬ রান করেছেন। ৪টি চার ও ৬টি ছয়ে সাজানো তাঁর ১৭২. ৭৩ স্ট্রাইকরেটের ইনিংসটিই জিতিয়ে দিয়েছে দুর্বারকে। ৩ বল ও ২ উইকেট হাতে রেখেই শেষ পর্যন্ত জিতে যায় দুর্বার।সোহানের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার

এর আগে টস জিতে দুর্বার অধিনায়ক শান্ত ব্যাটিংয়ে পাঠান লিটনের ধূমকেতুকে। প্রথম ওভারেই ওপেনার তানজিদ হাসান তামিম রানের খাতা না খুলেই বিদায় নেন। দ্বিতীয় উইকেই সাইফ হাসানকে নিয়ে লিটনের প্রতিরোধ; ৩৬ রান যোগ করেন তারা। এই জুটি ভয়ংকর হয়ে ওঠার আগেই সাইফকে ফেরান সাইফউদ্দিন।

ধূমকেতুর হয়ে ইনিংস সর্বোচ্চ ৪৩ রান আসে লিটনের ব্যাট থেকে। ৫টি চারে ৩৭ বলে এই রান করেন তিনি। ২৭ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন মেহেদী হাসান। মেহেদীর হার মানা ইনিংসটি ধূমকেতুর রানকে দেড়শর ওপরে নিতে ভূমিকা রেখেছে। কোনো চার না থাকলেও ২টি ছক্কা আছে তার ইনিংসে। হাসান মাহমুদ ও তানভীর ইসলাম নিয়েছেন দুটি করে উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই হয়তো সিন্থেসিস, আমরা বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১২

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৩

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৪

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৫

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৬

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৭

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৮

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৯

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

২০
X