স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নামিবিয়াকে উড়িয়ে পাকিস্তানকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি নেদারল্যান্ডস। তবে আজ দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেল ডাচরা। নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেল নেদারল্যান্ডস।

বড় জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে নেদারল্যান্ডসের। ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় তিন থেকে দুইয়ে উঠল ডাচরা। দুই ম্যাচে এক জয় ও এক হারে নেদারল্যান্ডসের পয়েন্ট ২। ভারত-পাকিস্তানেরও পয়েন্ট সমান ২। তবে নেট রানরেটের কারণে গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে অবস্থান করছে ডাচরা। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন ডাচদের নেট রানরেট ‍+০.৩৫৬। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ভারতের নেট রানরেট ‍+১.৪৫০। ‍+০.২৪০ নেট রানরেট নিয়ে তিনে পাকিস্তান।

‘এ’ গ্রুপের অপর দুই দল নামিবিয়া-যুক্তরাষ্ট্র ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো জয়ের দেখা পায়নি। আজ বিশ্বকাপ শুরুর অভিযানে নেমে হোঁচট খেল নামিবিয়া। ‍-১.০৩৩ নেট রানরেট নিয়ে তাদের অবস্থান চারে। ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার তলানিতে থাকা যুক্তরাষ্ট্রের নেট রানরেট -১.৪৫০।

১৫৭ রানের লক্ষ্যে নেমে দলীয় ১৬ রানে ভেঙে যায় নেদারল্যান্ডসের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের প্রথম বলে ম্যাক্স ও’ডাউডকে (৭) ফেরান নামিবিয়ার বাঁহাতি স্পিনার বার্নার্ড স্কল্টজ। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন বাস ডি লিড। ডি লিড ও আরেক ওপেনার মাইকেল আক্রমণাত্মক ব্যাটিং শুরু করলেও দ্বিতীয় উইকেটে তাঁদের জুটিটা ছিল ২০ বলে ৩০ রানের।

রুদ্ধশ্বাস ম্যাচে রক্ষা পাকিস্তানেররুদ্ধশ্বাস ম্যাচে রক্ষা পাকিস্তানের ঝোড়ো ব্যাটিং করা লেভিটকে ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ফেরান রুবেন ট্রাম্পলম্যান। ১৫ বলে ১ চার ও ৩ ছক্কায় লেভিট করেন ২৮ রান।

এর আগে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক এডওয়ার্ডস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নামিবিয়া ২০ ওভারে ৮ উইকেটে করেছে ১৫৬ রান। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন ইয়ান নিকোল লফটি ইটন। নেদারল্যান্ডসের লোগান ফন বিক ও ডি লিড দুটি করে উইকেট নিয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সে ডি লিড হয়েছেন ম্যাচসেরা। ৪৮ বলে ৭২ রানের ইনিংসের পাশাপাশি ৩ ওভারে ২০ রানে ২ উইকেট নিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X