স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের ‘ইনস্যুরেন্স পলিসি’ বাবর আজম  

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরেই ফর্মহীনতায় ভুগছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফর্ম খুঁজে পাচ্ছেন না এই তারকা। পাওয়ার প্লেতে বাবর আজমের স্ট্রাইকরেট একশোর নিচে। আবার স্লগ ওভারেও খেলার মতো ব্যাটার নন তিনি। শুরুতে দল বিপর্যয়ে না পড়লে একাদশে থাকলেও বাবরের ভূমিকা যেন দর্শকের। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন মনে করেন, বাবরকে যেভাবে পাকিস্তান ব্যবহার করছে তাতে মনে হচ্ছে এই ব্যাটার যেন দলটির ইনস্যুরেন্স পলিসি। তবে সেই পলিসিও বারবার ব্যর্থ হচ্ছে।

ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ২৭ রানে ২ উইকেট পড়ে গিয়েছিলো পাকিস্তানের। চতুর্থ ওভারেই তাই ক্রিজে আসেন বাবর। আউট হয়ে ফিরে যান একাদশ ওভারে। মাঝের এই সময়ে ২৪ বল খুইয়ে মোটে ২৫ রান তুলতে পেরেছেন তিনি। সুপার এইটের ম্যাচে ১৬৪ রান তুলে ইংল্যান্ডের সঙ্গে পেরে উঠেনি পাকিস্তান, ম্যাচ হেরেছে ৫ বল আগে ২ উইকেটে। বিশ্লেষকদের মতে অন্তত ১৫ রান কম করেছিলো পাকিস্তান। পাকিস্তানের কম পুঁজির বড় কারণ গুরুত্বপূর্ণ ফেইজে বাবরের মন্থর ব্যাটিং।

এই বিশ্বকাপে বারবার ব্যর্থ হচ্ছেন ডানহাতি ব্যাটার। পাঁচ ম্যাচের ৪ ইনিংস খেলে তার রান কেবল ৯১, স্ট্রাইকরেট ১১২.৩৪। টুর্নামেন্টে সবচেয়ে কম স্ট্রাইকরেটের স্পেশালিষ্ট ব্যাটার তিনিই। ব্যাটে রান নিয়েই, গতি নেই রান তোলায়। তবু বাবরকে প্রতি ম্যাচে খেলানো নিয়ে সমালোচনা আছে পাকিস্তানে। সেই সমালোচনায় যেন যোগ দিলেন ভন। জানালেন অভ্যন্তরীণ রাজনীতির জন্য বাবরকে বাধ্য হয়ে খেলাতে হচ্ছে মাইক হেসনকে। তিনি তাই বুদ্ধি করে ব্যবহার করছেন এই তারকাকে।

এক ম্যাচে শুরুতে উইকেট না পড়ায় তিনি নামার সুযোগ পাননি, মাঝের ওভারে উইকেট পড়লেও পাঠানো হয় বাকিদের। ভনের মতে বাবর এখন দলটির ইনস্যুরেন্স পলিসি, ‘পাকিস্তানে যেসব বিদেশি কোচরা কোচিং করান, তাদের প্রশংসা করি আমি। সেখানকার ক্রিকেটে কী চলে, কেবল ধারণা করতে পারি। বাবরের ব্যাপারটি মাইক হেসন দারুণভাবে সামলাচ্ছেন, কারণ বাবরকে তার খেলাতেই হবে, রাজনৈতিক কারণে খেলাতে হবে। এজন্য কোচ তাকে ইনস্যুরেন্স পলিসি হিসেবে খেলাচ্ছে। দুটি উইকেট পড়ার পর বাবর হলো সেই পলিসি। চার নম্বরে নেমে নিজের মতো খেলতে পারে।’

ভনের ধারণা ছিলো শ্রীলঙ্কার কিছুটা মন্থর ঘরানার পিচে বাবর কার্যকর হতে পারেন। কারণ তিনি ১২০-১৩০ স্ট্রাইকরেটে খেলেন। ভারতের মাঠ হলে দুইশোর পিচ হতো, সেটা বাবরের জন্য হতো কঠিন। তবে ভনের ধারণা অনুযায়ীও ব্যাট করতে পারেননি বাবর। ১০৪ স্ট্রাইকরেটে ২৫ রান করে দলের ভরাডুবির কারণ হয়েছে।বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পাকিস্তানকে এখন অন্য ম্যাচের ফলের দিকে তাকাতে হচ্ছে। বিদায়ের সম্ভাবনাই দলটির বেশি।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X