স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মূল্য পেলেন মোস্তাফিজ, রিশাদের দিকে কেউ তাকালোই না

মোস্তাফিজ ও রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
মোস্তাফিজ ও রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাজি টুর্নামেন্টে দ্য হানড্রেডে দল পেতে নিলামে নাম দিয়েছিলেন ২৩ বাংলাদেশি ক্রিকেটার। তবে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছিল শুধু মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের। বৃহস্পতিবার লন্ডনে হয়ে যাওয়া নিলামে নাম উঠেছিল দুজনেরই। তবে দল পেয়েছেন শুধুই মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজকে ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ডে কিনেছে বার্মিংহাম ফিনিক্স, বাংলাদেশি অর্থমূল্যে যা ১ কোটি ৬৪ লাখ টাকার কিছু বেশি। মোস্তাফিজই প্রথম বাংলাদেশি ক্রিকেটার, যিনি ইংল্যান্ডের এই ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পেলেন।

এর আগে যে পাঁচবার দ্য হানড্রেড মাঠে গড়িয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলো প্রতিবারই দল সাজিয়েছে প্লেয়ার ড্রাফট থেকে। টুর্নামেন্ট ইতিহাসে এবারই প্রথম নিলাম অনুষ্ঠিত হলো। সে নিলামে স্পিনারদের টায়ান ওয়ানডে ছিলেন রিশাদ হোসেন। কিন্তু ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের রিশাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

অথচ, চলতি বছরের জানুয়ারিতে হয়ে যাওযা বিগ ব্যাশেও আলাদাভাবে নজর কেড়েছিলেন রিশাদ। সিডনি সিক্সার্সের কাছে হেরে দল ফাইনালের ওঠার সুযোগ হারালেও হোবার্ট হারিকেনসের জার্সিতে দুর্দান্ত খেলেছেন তিনি। অভিষেক আসরেই তিনি রেখেছেন সামর্থ্যের ছাপ। পরিসংখ্যানও দিচ্ছে সাক্ষ্য। ১২ ম্যাচে ১৫ উইকেট দখল করেছিলেন রিশাদ।

ধারাবাহিকতাও ছিল চোখে পড়ার মতো। হোবার্ট হারিকেনসের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তিনিই। এমনকি সব দল মিলিয়েই এবারের আসরের অন্য কোনো স্পিনার তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি। সমান ১৫ উইকেট নিয়ে ফাইনালের আগপর্যন্ত রিশাদের পাশে ছিলেন কেবল পার্থ স্করচারসের বাঁহাতি স্পিনার কুপার কনোলি ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগ স্পিনার লয়েড পোপ।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদ মন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১০

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১১

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১২

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৩

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৪

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৬

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৭

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৮

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

১৯

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

২০
X