স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

এটা পাকিস্তানের ‘বাচ্চাদের’ দল!

পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজ হারায় হতাশ পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। দলের এই ভরাডুবির পেছনে মূল কারণ হিসেবে তিনি মনে করছেন ভুল নির্বাচন প্রক্রিয়া। এটাকে পাকিস্তানের বাচ্চাদের দল বলে নির্বাচকদের কঠোর ভাষায় সমালোচনাও করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও পোস্ট করে দল নির্বাচনের কড়া সমালোচনা করেন আফ্রিদি। তিনি বলেন, ‘কাঁটাছেঁড়ার নামে আপনারা এক নতুন বাচ্চাদের, নতুন প্লেয়ারদের নিয়ে আসলেন। যারা স্রেফ কিছু ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে। আমাদের ডোমেস্টিক ক্রিকেটের স্ট্যান্ডার্ড এমন না যে এই বাচ্চারা এসে পাকিস্তান টিমে জায়গা করে নিতে পারে। বা যারা সিনিয়র ছিল যাদের দাবি ছিল, আমি মনে করি তাদের টি-টোয়েন্টি পারফরম্যান্স ভালো না হলেও ওয়ানডে-তে অনেক ভালো ভালো পারফরম্যান্স ছিল।’

টি-টোয়েন্টিতে প্রশ্নবিদ্ধ পারফর্ম করলেও বাবর পাকিস্তানের অন্যতম সফল ওয়ানডে ব্যাটার। তার গড় পঞ্চাশের উপর। সর্বশেষ সিরিজেও সেঞ্চুরি করেন তিনি। তার বাদ পড়া নিয়ে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে একেকরকম বক্তব্য দেওয়া হয়। সিরিজের মাঝামাঝি সময় নির্বাচক আকিভ জাভেদ জানান, চোটের কারণে বাবরকে রাখা হয়নি, এমনকি চোট নিয়ে তিনি বিশ্বকাপেও খেলেছেন। যদিও বাবর নিজে এই বক্তব্যের পর ইঙ্গিতপূর্ণ পোস্টে এই দাবি অস্বীকার করেন।

নির্বাচক কমিটিতে সাবেক ক্রিকেটার আকিভ ছাড়াও আছেন মিসবাহউল হক, সরফরাজ আহমেদ ও আসাদ শফিক। তাদের উদ্দেশে আফ্রিদি বলেন, ‘আমার মনে হয় সিলেকশন কমিটির ওপর তো আমার আফসোস করা উচিত। তার কারণ আছে। কারণটা হলো আপনারা যারা সিলেকশন কমিটি আছেন, আপনারা এত ক্রিকেট খেলেছেন। কাঁটাছেঁড়ার নামে আপনারা সেই সিনিয়রদের বসিয়ে দিলেন যাদের ওয়ানডে-তে ভালো পারফরম্যান্স ছিল। আর আপনারা নিয়ে এলেন সেইসব ইয়াংস্টারদের যারা স্রেফ হাতেগোনা কয়েকটি ডোমেস্টিক বা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে।’

পাকিস্তানের ক্রিকেটে বেহাল দশা দেখে আফ্রিদি নির্বাচক কমিটিতে কাঁটাছেঁড়া চান। তিনি বলেন, ‘স্রেফ পাকিস্তান ক্যাপ দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন। এটাকে সার্জারি বলে না, সার্জারি হওয়া উচিত সিলেকশন কমিটির। থ্যাংক ইউ।’

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১০

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১২

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৩

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৪

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৫

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৭

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৮

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৯

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

২০
X