স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিসিসিআইয়ের এমন ভুল, নেট দুনিয়ায় তোলপাড়

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের নক্ষত্রদের এক মঞ্চে হাজির করেছিল বিসিসিআই। ক্রিকেটে দারুণ অবদানের জন্য বর্তমান ও সাবেক খেলোয়াড়দের স্বীকৃতি দিতেই আয়োজন করা হয় নামান অ্যাওয়ার্ডস। ক্রিকেটীয় সাফল্য উদযাপনের সময়ই হাস্যকর এক ভুল করে বসে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী বোর্ড। যা নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

মূলত, আইসিসি ইভেন্টে ট্রফি জয়ী ভারতের পাঁচ দলকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। গত বছর রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। কিন্তু গিল যখন মঞ্চে ছিলেন তখন টেলিভিশনের পর্দায় লেখা ছিল, ‘জয়ী অধিনায়ক, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫।’ রোহিতের বদলে দেখিয়ে দেওয়া হলো গিল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। বোর্ডের এই কাণ্ডে তৈরি হয়েছে বিতর্ক। দাবি, ভুল স্বীকার করে ক্ষমা চান বোর্ডকর্তারা। বেমালুম বদলে গেল অধিনায়কের নাম!

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে লক্ষ্য করে সমালোচনার তির ছুটেছে। ক্ষুব্ধ রোহিতের ভক্তরা। কেউ লিখেছেন, গিলকে সব কৃতিত্ব দিতে গিয়ে ভারতীয় বোর্ড ভুলে গিয়েছে যে, রোহিত দুটি আইসিসি ট্রফি জিতিয়েছেন। আবার কেউ মজা করে বলেছেন, সবাই জানত রোহিত অধিনায়ক ছিলেন। ভারতীয় বোর্ড সবার ভুল ভেঙে দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের ক্ষমা চাওয়ারও দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বোর্ডের অনুষ্ঠানে গিলকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়। রোহিত পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। তার সঙ্গে এই অনুষ্ঠানে ছিলেন না বিরাট কোহলিও।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X