সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

শেষ সূর্য জমানা! ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়াস

সূর্যকুমারের জায়গায় এলেন শ্রেয়াস আইয়ার। ছবি : সংগৃহীত
সূর্যকুমারের জায়গায় এলেন শ্রেয়াস আইয়ার। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেটে শেষ সূর্যকুমার যাদব জমানা। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ককে দল থেকে বাদ দেওয়া হয়েছে। টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে। আজ শনিবার বিসিসিআই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করে, যেখানে আগামী এশিয়ান গেমসের সম্ভাব্য দলও বেছে নেওয়া হয়েছে।

একই সঙ্গে টি-টোয়েন্টি দলে অবশেষে সুযোগ পেলেন তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। অনেকেই মনে করছেন, অজিত আগরকরের অধীনে নির্বাচক কমিটি অধীনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

মুম্বাইয়ে বোর্ডের সদর দফতরে জাতীয় নির্বাচকদের বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। সেই বৈঠকেই সূর্যকুমার যাদবকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর পড়ে। একই সঙ্গে বড় চমক হিসাবে প্রথমবারের মতো ভারতীয় দলে সুযোগ পেয়েছে মাত্র ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী।

আইপিএলে দারুণ পারফরম্যান্স করে আলোচনায় আসা এই কিশোরকে নিয়ে আগে থেকেই আগ্রহ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ঘোষিত তিনটি দলেই তাকে রাখা হয়েছে। আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হলে বয়সের দিক থেকে সে ভেঙে দিতে পারে শচীন তেণ্ডুলকরের দীর্ঘদিনের রেকর্ড। ১৬ বছর ২০৫ দিন বয়সে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন লিটল মাস্টার। আর বৈভবের বয়স এখন মাত্র ১৫ বছর ৭১ দিন। ফলে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামলেই সেই রেকর্ড ছাপিয়ে যাবে।

কয়েক দিন ধরেই জল্পনা চলছিল, সূর্যকুমার যাদবের জায়গায় শ্রেয়স আইয়ারকে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হতে পারে। আইপিএলে অধিনায়ক হিসাবে সফল পারফরম্যান্সই তাকে নেতৃত্বের দৌড়ে এগিয়ে রাখে। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তেই সিলমোহর পড়ে। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও ভারতের দলে জায়গা হয়নি শুভমান গিলের। আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান করেও কোনও স্কোয়াডেই জায়গা পাননি ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ককে।

এশিয়ান গেমসকে সামনে রেখে ঘোষিত ১৫ সদস্যের শক্তিশালী দলে রাখা হয়েছে জশপ্রীত বুমরাহকে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ১৬ সদস্যের যে টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে, সেখানে নতুন মুখ হিসাবে বৈভব ছাড়াও সুযোগ পেয়েছেন প্রিন্স যাদব। আইপিএলে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসাবেই তাঁদের জাতীয় দলে জায়গা দেওয়া হয়েছে বলে নির্বাচকরা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X