কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কততে বিক্রি হলো রাজস্থান রয়্যালস, নতুন মালিকানায় কারা?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস এবার সম্পূর্ণ নতুন মালিকানায় এসেছে। মার্কিন ব্যবসায়ী কাল সোমানি নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থানের ১০০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে পাওয়া তথ্য অনুযায়ী, চুক্তির মোট মূল্য হয়েছে ১৬৩ কোটি ডলার বা প্রায় ১৫ হাজার ২৮৫ কোটি রুপি।

গত বছরের আইপিএলের পর বর্তমান মালিকগোষ্ঠী দল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কয়েকটি আগ্রহী প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়। কনসোর্টিয়ামে আমেরিকার আরও দুই ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন ওয়ালমার্টের কর্ণধার রব ওয়ালটন এবং ফোর্ড পরিবারের কর্ণধার হ্যাম্প পরিবার।

এর আগে বর্তমান বোর্ড কলুম্বিয়া প্যাসিফিক ক্যাপিটাল পার্টনার্সের ১৬ হাজার কোটি রুপির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। এছাড়া অন্য আগ্রহী সংস্থা ১১ হাজার ৯৫৬ কোটি রুপির প্রস্তাব দিয়েছিল, যা প্রত্যাখ্যান করা হয়।

রাজস্থানের বর্তমান শেয়ারহোল্ডারদের মধ্যে ৬৫ শতাংশ শেয়ার রয়েছে ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেডের হাতে, যার কর্ণধার মনোজ বাদালে। এছাড়া রেডবার্ড ক্যাপিটাল এবং ল্যাচলান মার্ডকের হাতে যথাক্রমে ১৫ এবং ১৩ শতাংশ শেয়ার রয়েছে।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, আমেরিকার ব্ল্যাকস্টোন প্রাইভেট ইক্যুইটি স্ট্র্যাটেজিস ফান্ড (বিএক্সপিই) আইপিএলে বিনিয়োগ করতে চায়। তারা সরাসরি দল কিনবে না, বরং রাজস্থান অথবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে অংশীদারিত্ব নিতে চায়। প্রাথমিক বিনিয়োগের পরিমাণ হতে পারে ১ হাজার ৮৭৫ কোটি থেকে ২ হাজার ৮০০ কোটি রুপি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X