স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৯:৫৮ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

প্রশংসায় ভাসিয়ে বাংলাদেশি বোলারের কাছ থেকে শিখতে চান পাকিস্তানিরা

কিপটে বোলিংয়ে প্রথম ম্যাচেই নিজেকে মেলে ধরেছেন মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
কিপটে বোলিংয়ে প্রথম ম্যাচেই নিজেকে মেলে ধরেছেন মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

গোটা দুনিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এখন হটকেক। বিশ্বের নানা প্রান্তের লিগেই এখন এই টাইগার পেসারের ডাক মেলে। দারুণ পারফরম্যান্সে বেশ নজরও কেড়েছেন ফিজ।

বাংলাদেশের জার্সিতেও ফিজের ফর্ম বেশ ভালো। বর্তমানে মোস্তাফিজ খেলছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। যেখানে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার লাহোর কালান্দার্সের হয়ে মাত্র ১৯ রান খরচায় ১ উইকেট তুলে নিয়েছেন ফিজ। হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ফিজের দল লাহোরও পেয়েছে বড় জয়। জিতেছে ৬৯ রানের বড় ব্যবধানে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে দলের বোলিং ইউনিট নিয়ে প্রশংসা করেছেন লাহোরের পেসার হারিস রউফ। আলাদা করে প্রশংসায় ভাসিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে।

সংবাদ সম্মেলনে হারিস বলেন, ‘আমাদের বোলিং লাইনআপটা এমন, আন্তর্জাতিক ক্রিকেটেও আমি এরকম বোলিং লাইনআপ খুব একটা দেখিনি। টি-টোয়েন্টির সেরা বোলাররা আমাদের দলে আছে। পেস স্পিন দুই জায়গাতেই। বেঞ্চেও আমাদের ভালো বোলার রয়েছে। কন্ডিশন বুঝে কম্বিনেশন সাজানো হবে। আজকে উসামা মীর বেঞ্চে ছিল, চার পেসার খেলানো হয়েছে। উসামা টি-টোয়েন্টিতে ভালো বোলার। লাহোর সেরা বোলিংটাই খেলানোর চেষ্টা করবে।’

এরপরই মোস্তাফিজের কাছ থেকে শেখার কথ‍া জানান এই পাকিস্তানি তারকা। মোস্তাফিজকে নিয়ে হারিস বলেন, ‘মোস্তাফিজ বিশ্বের নানা প্রান্তে টি-টোয়েন্টি লিগ খেলে থাকে। বাংলাদেশের হয়ে অনেক ভালো পারফরম্যান্সও করেছে। আমাদের বোলিং লাইনআপকে শক্তিশালী বানিয়েছে মোস্তাফিজ। আমার চেষ্টা থাকবে তার কাছ থেকে কিছু শিখে নেওয়ার। উনি অনেক অভিজ্ঞ বোলার। চেষ্টা করব বোলিংয়ের নানা কৌশল উনার কাছ থেকে শিখে নেওয়ার এবং মাঠে সেসব কাজে লাগানোর।’ পিএসএলে লাহোরের পরের ম্যাচ আগামী ২৯ মার্চ। যেখানে তাদের প্রতিপক্ষ করাচি কিংস।

কালবেলা/জিএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X