কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৩ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে বিসিবির আরও দুই পরিচালকের পদত্যাগ

শাহনিয়ান তানিম ও মেহরব আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
শাহনিয়ান তানিম ও মেহরব আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে আরও তিন পরিচালক পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়েছেন বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও সিসিডিএমের ভাইস চেয়ারম্যান ফাইয়াজুর রহমান।

এরপর একই কারণে আজ মধ্যরাতে বোর্ড ছেড়েছেন ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম ও সিকিউরিটি বিভাগের চেয়ারম্যান মেহরব আলম চৌধুরী।

আজ শনিবার অনুষ্ঠিত চতুর্থ বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে ফাইয়াজুর রহমান বলেন, ‘ব্যক্তিগত কারণেই বিসিবি থেকে পদত্যাগ করেছি। এর বেশি কিছু বলতে চাই না।’

শাহনিয়ান বলেন, ‘বোর্ডে থাকার জন্য সর্বোত্তম চেষ্টা করেছি। কিন্তু এই বোর্ডের সঙ্গে আমি কাজ করে যেতে পারব না বলে মনে করি, তাই পদত্যাগ করেছি।’

ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়ে বিসিবির পরিচালক হয়েছিলেন ফাইয়াজুর, শাহনিয়ান ও মেহরব। এ নিয়ে বর্তমান পর্ষদের ছয়জন পরিচালক পদত্যাগ করলেন। এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন। জানা গেছে, এখন পর্যন্ত কারোর পদত্যাগপত্রই গ্রহণ করেননি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম। চারজনের সঙ্গেই আলাদা করে কথা বলতে চান তিনি।

অক্টোবরে বিসিবি নির্বাচনের পর থেকেই বোর্ডে অস্থিরতা বিরাজ করছে। মাঠের ক্রিকেট যখন চ্যালেঞ্জের মুখে, তখন পরিচালকদের মধ্যেও দ্বন্দ্বের আভাস মিলছে। এরই মধ্যে সরকার সংশ্লিষ্ট জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-এর তদন্তের চাপেও রয়েছেন বোর্ড কর্মকর্তারা।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল-এর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সব মিলিয়ে একের পর এক পরিচালকের পদত্যাগ বোর্ডের ভেতরের পরিস্থিতি নিয়ে নেতিবাচক বার্তাই দিচ্ছে। গুঞ্জন রয়েছে, খুব শিগগিরই এই বোর্ডের ভবিষ্যৎ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১০

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১১

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১২

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৩

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৪

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৫

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৬

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৭

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১৮

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৯

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

২০
X