কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

হামলার সময় এলাকায় অন্তত ৩টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ছবি : সংগৃহীত
হামলার সময় এলাকায় অন্তত ৩টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ছবি : সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েহ এলাকায় দেশটির স্বাধীনতাকামী গোষ্ঠী হিজবুল্লাহর সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামলার সময় এলাকায় অন্তত ৩টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর একটি সামরিক অবকাঠামো। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকা হিজবুল্লাহর অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। খবর আল জাজিরার।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক যৌথ বিবৃতিতে বলেন, হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালানোর জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন, এটি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত হামলা নয়। তবে হামলার শিকার ভবনটিতে তখন কেউ অবস্থান করছিল কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা সম্ভাব্য পরবর্তী হামলার আশঙ্কায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে নেতানিয়াহুকে বৈরুতে হামলা চালানো গ্রহণযোগ্য হবে না বলে সতর্ক করেছিলেন। তিনি বর্তমানে হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সাম্প্রতিক এই হামলার ফলে লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ঘটনাটি নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

১০

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১২

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

১৩

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১৪

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১৬

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১৭

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৮

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৯

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

২০
X