বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

শবনম বুবলী ও স্মিতা চৌধুরী। ছবি : সংগৃহীত
শবনম বুবলী ও স্মিতা চৌধুরী। ছবি : সংগৃহীত

গুঞ্জন সত্যি করে দ্বিতীয়বার মা হওয়ার খবর নিশ্চিত করলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। গত ১১ মে তিনি কন্যা সন্তানের মা হয়েছেন। মেয়ের নাম রাখা হয়েছে শারলিন খান। শুক্রবার ৫ জুন নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই সংবাদটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তবে তার এই আনন্দের খবরের পরপরই সামাজিক মাধ্যমে কড়া সমালোচনা করেছেন উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী।

ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ মেয়ের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন এই নায়িকা। এর আগে কোরিওগ্রাফার অ্যাডলফ খান সামাজিক মাধ্যমে বুবলীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে তার মা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে সেই গুঞ্জনই সত্য প্রমাণিত হলো।

বুবলীর মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন উপস্থাপিকা স্মিতা চৌধুরী। পোস্টে কারও নাম উল্লেখ না করলেও নেটিজেনরা নিশ্চিত এটি বুবলীকে উদ্দেশ্য করেই লেখা। স্মিতা লেখেন, ‘এইরকম জীবন কেনো কাটাতে হবে যেখানে সন্তান জন্মের মত খুশির সংবাদের পোস্ট সন্তানের বাবা এক্সেপ্ট করেনা। এখানে লজ্জা আর অসম্মান ছাড়া তো গৌরবের কিছু দেখিনা। যে লোক বউ হিসাবে স্বীকৃতি দেয়না তার সাথে কেন সম্পর্ক রাখতে হবে?’

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘যিনি প্রকাশ্যে বাজে কথা বলে তার সন্তান কিভাবে আনতে ইচ্ছা করে? উনি তো অবলা নারী নন যে এই অসম্মানের জীবন উনাকে কাটাতে হবেই? বাচ্চাগুলো এরকম বিশ্রীভাবে বড় হচ্ছে, ওদের মানসিকতা কি হবে বড় হওয়ার পর?’

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে হয়। পরবর্তীতে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের পুত্রসন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X