সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আরেকটি চমক বিসিবি বস তামিমের

তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন বোর্ড একের পর এক চমকপ্রদ সিদ্ধান্ত নিচ্ছে। ছবি : সংগৃহীত
তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন বোর্ড একের পর এক চমকপ্রদ সিদ্ধান্ত নিচ্ছে। ছবি : সংগৃহীত

ঢাকা লিগ এবার যথা সময়ে হয়নি। শুধু তাই নয়? আদৌ হবে কি না সেটা নিয়েও সংশয় ছিল। মূলত বিসিবির সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে সদ্য বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সঙ্গে ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্বে আটকে ছিল এই টুর্নামেন্ট।

এ নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেন ক্রিকেটাররা। তবে বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর বুধবার ঢাকা লিগ নিয়ে কথা বলেছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তার প্রচেষ্টায় এই ঘরোয়া প্রতিযোগিতা মাঠে গড়ানো নিয়ে যে শঙ্কা ছিল তা কেটে গেছে।

আজ বৃহস্পতিবার সব ক্লাবের সঙ্গে বৈঠকে বসে বিসিবি। আর এই বৈঠকে অংশ নেয় ঢাকার সব ক্লাবগুলো, যেখানে লিগ খেলতে রাজি হয়েছে তারা। গণমাধ্যমকে বিসিবির বর্তমান কমিটির এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবি কার্যালয়ে সন্ধ্যায় চা চক্রের মধ্যে দিয়ে শুরু হয় ক্লাবগুলোর সঙ্গে বৈঠক। সেখানে দলবদল এবং খেলা মাঠে গড়ানোর সময় চূড়ান্ত হয়েছে। জানা গেছে, চলতি মাসেই হবে ঢাকা লিগের দলবদল। আর আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে খেলা। সবকিছু সঠিকভাবে এগুলে এটাও হবে তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন কমিটির আরেকটি বড় চমক।

গত মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেন তামিম ইকবাল খান। দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টা পার হতে না হতেই ক্রিকেটারদের প্রথম সুখবর দেয় তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন বোর্ড। নারী ও পুরুষ ক্রিকেটারদের ঘরোয়া লিগে ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেন তারা।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১১

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১২

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৪

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৫

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৬

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৯

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

২০
X