স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘তামিম যদি আমার অভিজ্ঞতা চায়, অবশ্যই না করার কিছু নেই’

‘তামিম যদি আমার অভিজ্ঞতা চায়, অবশ্যই না করার কিছু নেই’

বেশ কয়েক বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। এছাড়া ক্রিকেটারদের সঙ্গে কোচিংয়েও যুক্ত রয়েছেন তিনি। ২০২৪ সালের পর থেকে সুজন আর বিসিবিতে যুক্ত নন। বর্তমান এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল যদি আবারও ডাকেন, তাহলে তিনি কাজ করতে চান।

শুক্রবার (১০ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘যেহেতু আমি ক্রিকেটের মানুষ, ১৩-১৪ বছর বয়স থেকে ক্রিকেট খেলছি, ক্রিকেট মাঠ ছাড়িনি। ক্রিকেট খেলা ছাড়ার পর কোচিংয়ে এসেছি, সংগঠক হিসেবে আমি এত বছর ধরে কাজ করছি। আমার অভিজ্ঞতা যদি তামিম চায়, অবশ্যই এটা না করার কিছু নেই।'

এর আগে,গতকাল (বৃহস্পতিবার) তামিমের ডাকে ২১ মাস পর সুজন বিসিবিতে গিয়েছিলেন।

কোনো রাগ-অভিমান ছিল কি না প্রশ্নে তার কথা, ‘আমার আসলে রাগ-অভিমান ছিল না। দেশের প্রেক্ষাপটই এরকম, বলে আসলে লাভ নেই। আমাদেরকে এটা মেনে নিতে হবে। আমরা কী কাজ করতে পেরেছি বিসিবিতে, ভালো কিছু করতে পেরেছি কিনা সেটা গুরুত্বপূর্ণ।’

সুজন আরও বলেন, ‘আমি মনে করি আমার মেয়াদে ক্রিকেটের জন্য শতভাগ এফোর্ট দিয়ে ভালো কাজ করার চেষ্টা করেছি। পেরেছি নাকি পারিনি সেটা বিচার করার দায়িত্ব মানুষের। আমি আমার ঢোল পেটালে তো হবে না।’

তামিমের পরিকল্পনা নিয়েও মত দিলেন তিনি, ‘আমি মনে করি তামিমকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। তামিম মনে হয় সিদ্ধান্ত নিতে পারবে এবং সবার সাথে মিলে কাজ করতে পারবে। তামিমের ইচ্ছেও সেটা, যে ও একা কিছু করতে চায় না। সবাইকে নিয়ে কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে ওর সেই চিন্তা আছে।’

কালবেলা/বিএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X