স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পিএসএল শেষ বাংলাদেশি ব্যাটারের

পারভেজ হোসেন ইমন। ছবি : সংগৃহীত
পারভেজ হোসেন ইমন। ছবি : সংগৃহীত

পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে দারুণ সময় কাটাচ্ছিলেন পারভেজ হোসেন ইমন। তবে এবারের আসরে আর খেলা হচ্ছে না তার। চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন বাংলাদেশের এই প্রতিভাবান ব্যাটারের।

মূলত, কাঁধের চোটের কারণে আসর থেকে ছিটকে গেছেন লাহোরের বাংলাদেশি তারকা পারভেজ হোসেন ইমন। গত ৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে আসিফ আলীর সাথে মাঠের সংঘর্ষে পারভেজ এই চোট পান। পরবর্তী এমআরআই স্ক্যানে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় এবং তাকে আগামী কয়েক সপ্তাহ বিশ্রাম ও পুনর্বাসনের পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সঠিক আরোগ্য নিশ্চিত করতে এবং চোটের অবস্থা আরো গুরুতর হওয়া এড়তে ইমনকে লাহোরের সর্বশেষ ম্যাচে অর্থাৎ( ৯ এপ্রিল) ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি খেলানো হয়নি।চোটের অবস্থা বিশ্লেষণের পর, তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যথাসময়ে তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।

লাহোর কালান্দার্সের হয়ে স্বল্প সময়ে দারুণ পারফর্ম করেছেন ইমন। দলটি হয়ে তিন ম্যাচ খেলে ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেছেন ইমন। এর মধ্যে মুলতান সুলতানসের বিপক্ষে দুর্দান্ত ৪৫ রানের ইনিংসও ছিল।

পেশোয়ার জালমির বিপক্ষে দলের ম্যাচের পর আজ রাতে ইমন রওনা হবেন। ফ্র্যাঞ্চাইজি তার দ্রুত আরোগ্য কামনায় পূর্ণ সমর্থন ও শুভকামনা জানিয়েছে। লাহোর কালান্দার্স পরিবার তার দ্রুত সম্পূর্ণ সুস্থতা এবং আগামী দিনগুলোতে ধারাবাহিক সাফল্য কামনা করছে।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১০

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১১

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১২

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৩

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৪

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৫

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৬

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৭

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৮

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৯

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

২০
X