স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ডাচদের বিপক্ষে শামীম-ইমনকে খেলানো নিয়ে যা বললেন সিমন্স

ফিল সিমন্স। ছবি : সংগৃহীত
ফিল সিমন্স। ছবি : সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামীকাল। তবে প্রথম ম্যাচের আগেই দলে কিছুটা অনিশ্চয়তার আবহ। অসুস্থতার কারণে প্রস্তুতি ক্যাম্পের শুরুতে দলে যোগ দিতে না পারা শামীম হোসেন পাটোয়ারীকে নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। যদিও কোচ ফিল সিমন্স আশার কথা শোনালেন, তবুও ইঙ্গিত মিলল—পুরোদমে ফিরতে তার আরও কিছুটা সময় লাগবে।

শুক্রবার (২৯ আগস্ট) সিলেটে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘পাটোয়ারী গত পাঁচ-ছয় দিন ধরে অনেক ভালো অবস্থায় আছে। অনুশীলনে সবকিছুই করেছে। তাই বলা যায়, ফিটনেসে ফিরে এসেছে। তবে আমার মনে হয় ম্যাচের জন্য তাকে আরও কয়েকদিন সময় নিতে হবে।’

অন্যদিকে, প্রস্তুতি ম্যাচে কাঁধে আঘাত পাওয়া ওপেনার পারভেজ হোসেন ইমনকে নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানালেন প্রধান কোচ। তিনি বলেন, ‘ইমন ঠিক আছে। আজ পুরো অনুশীলন করেছে, ফিটনেস টেস্টও পাস করেছে। তাই খেলতে কোনো সমস্যা নেই।’

দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েও আশাবাদী সিমন্স। তার ভাষায়, ‘আমরা দেখেছি, সুযোগ পেলেই সাইফউদ্দিন ভালো বল করছে। ব্যাটিং নিয়েও সে কঠোর পরিশ্রম করছে। অলরাউন্ডারদের ক্ষেত্রে সব দিক একসঙ্গে কাজ করে না সবসময়। তবে আমরা চাই, তার ব্যাটিংটাকে আগের পর্যায়ে ফিরিয়ে আনতে, আর সে সে লক্ষ্যে মনোযোগ দিয়ে কাজ করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X