বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

হ্যাজেলউড-ভুবনেশ্বরদের বেধড়ক পিটিয়ে বৈভবের নতুন ইতিহাস

আজ ১৫ বলে হাফসেঞ্চুরি করে ইতিহাসও গড়েছেন বৈভব। ছবি : ক্রিকইনফো
আজ ১৫ বলে হাফসেঞ্চুরি করে ইতিহাসও গড়েছেন বৈভব। ছবি : ক্রিকইনফো

কে হ্যাজেলউড, কে ভুবনেশ্বর কুমার? প্রতিপক্ষের বোলার দেখেন না বৈভব সূর্যবংশী। ১৫ বছরের বিস্ময় বালকের এটাই মূল দর্শন। যা আজ আরও একবার প্রমাণ করলেন বৈভব। তারকা বোলারদের বেধড়ক পিটিয়েই আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে করলেন ১৫ বলে হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত মাত্র ২৮ বলে ৭৬ রান। দলের ৬ উইকেটের দুর্দান্ত জয়ের সঙ্গে নতুন কীর্তিও গড়লেন তিনি। আজ শুক্রবার আরসিবি’র ২০২ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে বৈভব। মুম্ব‍াই ইন্ডিয়ান্সের বিপক্ষে বুমরাহর প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিল। আজ ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউড এই দুই তারকার প্রথম বলেই চার মারলেন। হ্যাজেলউডের এক ওভারে বৈভব তুলল ১৯ রান। হাফসেঞ্চুরি এল মাত্র ১৫ বলে।বল আপনি যেখানেই করুন, স্লোয়ার-ইয়র্কার-লাইন, সব বলই মাঠের বাইরে। থামল ৭৬ রানে। ইনিংসে ছিল ৭টি ছয়, ৮টি চার। স্ট্রাইক রেট ৩০০। বৈভব সূর্যবংশীর কাছে ম্লান বিরাট কোহলি! এমন লাইন লেখা কঠিন হলেও সেটাকেই বাস্তবে পরিণত করছেন বৈভব।

আজ ১৫ বলে হাফসেঞ্চুরি করে ইতিহাসও গড়েছেন বৈভব। ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে। আইপিএলের ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম হাফসেঞ্চুরি করা ভারতীয় ব্যাটারও এখন বৈভব।

এর আগে ১৫ বলে হাফসেঞ্চুরি কে করেছিলেন জানেন? উত্তর বৈভবেরই। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে চলতি আসরেই করেছিল সে। এছাড়া ইউসুফ পাঠানও ১৫ বলে অর্ধ-শতক করেছিলেন। এই তালিকায় সবার উপরে যশস্বী জয়সওয়াল। ১৩ বলে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি।

বৈভবের নজির এখানেই শেষ হচ্ছে না। পাওয়ার প্লেতে তিনবার ৫০ এর বেশি রান করল সে। জস বাটলারের সঙ্গে একই সঙ্গে রয়েছে ১৫ বছরের এই প্রতিভাবান ক্রিকেটার। এছাড়া আইপিএলে ২০ বলের কমে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করার তালিকাতেও জায়গা করে নিল বৈভব। এক কিংবা দুইবার নয়? বৈভব এই নজির গড়ল তিনবার। তবে নিকোলাস পুরান ৪ বার ২০ বলের কমে হাফসেঞ্চুরি করে তার উপরে অবস্থান করছেন।

বৈভবের এমন পারফরম্যান্সের পর এবারের আইপিএলের চ্যাম্পিয়ন কি রাজস্থান রয়্যালস? ১৬তম ম্যাচের শেষে এই প্রশ্নটা জোর দিয়ে করতেই পারেন আপনি। সব মিলিয়ে চলতি আসরে টানা চার ম্যাচ জিতে নিল রাজস্থান রয়্যালস।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X