স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১১:৫৩ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘তামিম ছিলেন আদর্শ, এখন ট্রাভিস হেড অনুপ্রেরণা’

পারভেজ ইমন। ছবি : সংগৃহীত
পারভেজ ইমন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন মুখ পারভেজ হোসেন ইমন। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজ দিয়েই শুরু হয়েছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। অভিষেক ম্যাচটা প্রত্যাশিত হয়নি, তবে দ্বিতীয় ম্যাচেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন ৬৯ রানের দৃঢ় ইনিংস খেলে। আগামীর ওপেনিং জুটি নিয়ে যখন প্রশ্ন, তখন ইমনের নামটাই সামনে উঠে আসছে আস্থার প্রতীক হয়ে।

পাল্লেকেল্লেতে তৃতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন এই তরুণ ওপেনার। নিজের ব্যাটিং ভাবনা, আইডল, দলের পারফরম্যান্স—সব নিয়েই খোলামেলা কথা বলেন ইমন।

শেষ ম্যাচে কী পরিকল্পনা ছিল জানতে চাইলে ইমন বলেন,‘চেষ্টা করি পরিস্থিতি বুঝে খেলতে। নিজের স্বাভাবিক খেলার মধ্যেই থাকতে চাই, সেটাই মূল লক্ষ্য।’ আর সেটাই যেন দেখা গেছে তার দ্বিতীয় ম্যাচের ব্যাটিংয়ে—দ্রুত উইকেট পড়ার পরও দায়িত্ব নিয়ে খেলেছেন, ছন্দ হারাননি।

ইমনের ক্রিকেট যাত্রায় সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তামিম ইকবাল। ‘তামিম ভাইয়ের খেলা ফলো করতাম অনেক ছোটবেলা থেকে। উনার স্টাইল, ব্যাকফুটে খেলা—সবই চেষ্টা করতাম শিখতে,’—বললেন ইমন। তবে এখনকার প্রিয় ব্যাটসম্যানদের তালিকায় উঠে এসেছে নতুন নাম, ‘বিরাট কোহলির ক্যারিয়ারের শেষদিকে এসে ট্রাভিস হেডকে বেশি ভালো লাগছে। ওর অ্যাটাকিং অ্যাপ্রোচ অনেক অনুপ্রেরণাদায়ক।’

বাংলাদেশের স্পিন আক্রমণ এই সিরিজে দারুণ কার্যকর প্রমাণিত হচ্ছে। ‘গত ম্যাচে মিরাজ ভাই, শামীম ভাই, তানভীর ভাই দুর্দান্ত করেছে। এটা দলের জন্য বড় ইতিবাচক দিক,’ বললেন ইমন। নিজে হাসারাঙ্গার কাছে খুব একটা চাপে পড়েননি বলেও জানান তিনি, ‘ভালো বোলার ও, কিন্তু খুব বেশি টাফ টাইম দেয়নি। আমি যে বলে আউট হয়েছি, ওটা আসলে লাইনটা মিস করেছি।’

রিশাদ হোসেনকে নিয়েও আশাবাদী ইমন, ‘ওর ট্যালেন্ট অনেক। সুযোগ পেলে ইনশাআল্লাহ সেরাটা দেবে।’

তৃতীয় ওয়ানডের দিন ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা নিয়ে ভাবতে নারাজ ইমন, ‘এখনও কিছু জানি না। আমরা স্বাভাবিক ম্যাচের জন্যই প্রস্তুত।’

তামিম ইকবালের ছায়ায় বেড়ে ওঠা, ট্রাভিস হেডের আগ্রাসনে অনুপ্রাণিত এক ইমন এখন বাংলাদেশ দলের ভবিষ্যতের অন্যতম ভরসা হয়ে উঠতে চলেছেন। দায়িত্বশীলতা, পরিণত চিন্তা আর স্থির ব্যাটিং—সব মিলিয়ে জাতীয় দলের ওপেনিংয়ে যেন এক নতুন শুরু লিখতে চাইছেন পারভেজ হোসেন ইমন। সময় বলবে, এই শুরু কতোটা দীর্ঘস্থায়ী হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

১২

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

১৩

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

১৪

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

১৫

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

১৬

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

১৭

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

১৮

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

১৯

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

২০
X