স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

শাস্তি পেলেন পাকিস্তানি পেসার

জাহানদাদ খান। ছবি : সংগৃহীত
জাহানদাদ খান। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিয়ম ভেঙে শাস্তি পেয়েছেন জাহানদাদ খান। পিএসএলে রাওয়ালপিন্ডিজের বিপক্ষে ম্যাচে নিয়ম ভাঙায় জরিমানা গুনতে হয়েছে পাকিস্তানের এই বাঁহাতি পেসারকে।

শুক্রবার (১০ এপ্রিল) করাচিতে রাওয়ালপিন্ডিজের বিপক্ষে ম্যাচে নিয়ম ভাঙায় জাহানদাদকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে পিএসএলের লেভেল ওয়ান ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

পিএসএলের আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করার অভিযোগ রয়েছে জাহানদাদের বিরুদ্ধে। এই ধারাটি ম্যাচ চলাকালীন কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর তাকে অপমান করে এমন ভাষা, কাজ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা অথবা তার মধ্যে আক্রমণাত্মক প্রতিক্রিয়া উস্কে দিতে পারে এমন সম্পর্কিত।

জাহানদাদ মাঠের দুই আম্পায়ার আম্পায়ার শরাফুদ্দৌলা ও ইমরান জাভেদের করা ভুল স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি রোশন মহানামার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ঘটনার সূত্রপাত, ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৮তম ওভারের দ্বিতীয় বলে যখন জাহানদাদের করা স্লোয়ার বাউন্সারো সাদ মাসুদ বাউন্ডারির ​​দিকে একটি আপার কাট মারতে গিয়ে একজন ফিল্ডারের হাতে ক্যাচ তুলে আউট হন।

উইকেট শিকার করে, জাহানদাদ ঠোঁটে একটি আঙুল রেখে এবং অন্য হাত দিয়ে ব্যাটারকে মাঠ ছাড়ার ইশারা করার একটি অঙ্গভঙ্গি করেন। দুই খেলোয়াড়ের মধ্যে সংক্ষিপ্ত কথা কাটাকাটি হলেও পরিস্থিতি গুরুতর হয়নি এবং জাহানদাদ দ্রুতই তার সতীর্থদের সাথে এই সাফল্য উদযাপনে যোগ দেন। ম্যাচের পর অবশ্য জাহানদাদ দাবি করেছেন তার উদযাপনে এমন কিছু ছিল না। তার ভাষ্যমতে, ‘না, ব্যাপারটা মোটেও সেরকম নয়। সে আমার খুব ভালো বন্ধু। আমার মনে হয় আপনি শুধু অঙ্গভঙ্গিটাই দেখেছেন - পুরো বিষয়টা দেখেননি। সে আমার ভালো বন্ধু। এটা শুধু হিট অফ দ্যা মোমেন্ট।’

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১০

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১২

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৪

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৫

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৬

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৭

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৮

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৯

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

২০
X