স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

বড় দুই দেশ এখন আমিনুলের ‘শত্রু’

আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অভিষেক টেস্টে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করা আমিনুল জাতীয় দলে খেলেছেন এক যুগের বেশি সময় ধরে। জাতীয় দলের জার্সি গায়ে ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডেতে খেলা আমিনুলের নেতৃত্বেই ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপ খেলে বাংলাদেশ। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার পর দেশে কোচিং শুরু করেছিলেন। পরে অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে থিতু হন।

গত এক যুগের বেশি সময় আইসিসি ও এসিসির বিভিন্ন দায়িত্বে ছিলেন আমিনুল। গত বছরের মে মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু গত মঙ্গলবার দেশের ক্রিকেটাঙ্গনে বড় ধরনের রদবদল ঘটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি নতুন অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

কপাল পুড়ে আমিনুল ইসলাম বুলবুলের। যেন রাতারাতিই বদলে যায় চিত্রনাট্য। দুই মেয়াদে ১০ মাসের সেই দায়িত্ব শেষ হয়ে গেছে তার। এর মধ্যেই একটি চাকরিরও প্রস্তাব পেয়েছিলেন আমিনুল। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সেই চাকরিটি হয়নি প্রভাবশালী দুটি দেশ ভেটো দেওয়ায়। দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ যেন এবার দুটি দেশের শত্রুতে পরিণত হলেন। যা রীতিমতো অবিশ্বাস্যই বটে! যদিওবা সেই দুই দেশ কোনগুলো তা প্রকাশ করেননি আমিনুল।

এ বিষয়ে বিসিবির সদ্য অপসারিত সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘একটা বড় চাকরির সুযোগ এসেছিল এসিসিতে। কিন্তু দুটো বড় বড় দেশ সেখানে ভেটো দিয়েছে। সেটা আর হয়তো হবে না।’

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদ মন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১০

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১১

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১২

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১৩

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১৪

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৫

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৬

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৮

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৯

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

২০
X