স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২২ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্রীড়া প্রতিমন্ত্রীর ‘দুই’ হস্তক্ষেপ নিয়ে এবার মুখ খুললেন আমিনুল

আমিনুল হক ও আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত
আমিনুল হক ও আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে বিসিবির। মূলত চলতি বছরের জানুয়ারিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বিসিসিআই বাদ দিলে দুই দেশেরে সম্পর্কের চরম অবনতি ঘটে। এরপর সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ।

দুই দেশের বোর্ডের মধ্যে সম্পর্কের অবনতিতে ভূমিকা ছিল তখনকার রাজনৈতিক পরিস্থিতির। বাংলাদেশে জাতীয় নির্বাচনের পর যা উন্নত হওয়ার পথে ছিল। সেই পথেই বিসিবির পক্ষ থেকে বিসিসিআইকে চিঠি পাঠানো হয়। এই বছরের সেপ্টেম্বরে আছে ভারতের বাংলাদেশ সফর। যা আগের বছর হওয়ার কথা থাকলেও স্থগিত করে দেয় বিসিসিআই। এছাড়া ২০২৭ এশিয়া কাপের আয়োজকও বাংলাদেশ। সেখানে খেলতেও বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের।

সব সামনে রেখেই দুই বোর্ডের মাঝে সম্পর্ক উন্নয়নে এই চিঠি পাঠানো হয়েছে বলে ধারণা করা হয়েছিল এতদিন। তবে এবার জানা গেল, বিসিবি নয় বিসিবির পক্ষ থেকে চিঠিটি পাঠিয়েছেন বর্তমান সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘তাকে (যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে) একটা কথা বলব, আপনি ভাই ক্রিকেটের অনেক বড় ক্ষতি করে দিলেন। ওনার দুটি হস্তক্ষেপের কথা বলতে পারি, প্রথম দিনই উনি সরাসরি প্রধান নির্বাহীকে ফোন করলেন সাংবাদিকদের ভেতরে ঢুকতে দিতে। আরেকটা হলো, কয়েক দিন আগে দেখেছেন বিসিবি একটা চিঠি দিয়েছে বিসিসিআইকে। এটা উনি সিইওর সঙ্গে বসে করেছেন, আমি শুধু কপিতে ছিলাম। এই যে সিস্টেমটাকে নষ্ট করে ফেলছে, এর দায় কে নেবে। আমি তো চলে যাব, হয়তো আর কোনো দিনও আসব না। কিন্তু আপনারা তো এখানে থাকবেন, আপনাদের এই ক্রিকেটটাকে তো বাঁচাতে হবে।’

সভাপতির পদ হারালেও বর্তমানে দেশেই আছেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির দায়িত্ব নিয়েছে অ্যাডহক কমিটি, নেতৃত্বে আছেন তামিম ইকবাল।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১০

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১১

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১২

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৩

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

১৪

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

১৫

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

১৬

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

১৭

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১৮

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১৯

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

২০
X