কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরাকের মধ্যস্থতায় পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে দেশটি ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। এদিকে টানা ১৩তম রাতেও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২৪ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি চলতি মাসে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর প্রণীত একটি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার তেহরান সফর করেন।

তবে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তারা এমন কোনো অস্থায়ী চুক্তিতে আগ্রহী নন, যেখানে হরমুজ প্রণালির চূড়ান্ত অবস্থান নিয়ে কোনো সমাধান থাকবে না। তাদের মতে, এ বিষয়টিই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল ইস্যু।

অন্যদিকে আল-জাইদির কার্যালয় জানিয়েছে, তিনি শান্তি ও সংলাপের আহ্বান জানাতে তেহরান সফর করেছেন এবং ইরাকের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে কোনো হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না বলেও আশ্বাস দিয়েছেন।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উপসাগরীয় অঞ্চলে জাহাজ বা পণ্যবাহী কার্গোর ওপর হামলায় যে ক্ষয়ক্ষতি হবে, তার সব ক্ষতিপূরণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ইরানের অর্থ থেকেই আদায় করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এ মুহূর্ত থেকে জাহাজ, কার্গো বা এ সম্পর্কিত যে কোনো কিছুর ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ইরানের অর্থ ব্যবহার করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

ট্রাম্পের এ বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ভবিষ্যতের সম্ভাব্য দাবির অজুহাতে অন্য দেশের সম্পদ জব্দ করা অত্যন্ত উসকানিমূলক নজির।

তিনি আরও বলেন, যারা এ ধরনের অর্থ জব্দ করে আনন্দিত হয় বা লাভবান হয়, তাদের মনে রাখা উচিত যদি রাষ্ট্রগুলো সম্পদ বাজেয়াপ্ত করাকে স্বাভাবিক নিয়মে পরিণত করে, তবে আর কারও সম্পদই নিরাপদ থাকবে না। এর পরিণতি হবে বিশৃঙ্খল, যা শান্তিপূর্ণ হবে না।

কালবেলা/আইএইচ/এমএইচ/ইএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১০

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১১

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১২

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৩

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৪

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৫

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৬

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৭

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৮

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৯

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

২০
X