শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অধিনায়কদের জন্য এবার তামিমের ‘ক্যাপ্টেনস কার্ড’

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

গত সপ্তাহেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। এরপর থেকেই দেশের ক্রিকেটে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সিদ্ধান্তে সক্রিয়তা দেখাচ্ছেন। যার প্রভাব পড়তে শুরু করেছে মাঠ ও মাঠের বাইরে।

তারই ধারাবাহিকতায় এবার সাবেক অধিনায়কদের সম্মান জানাতে এক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর এক অভিজাত হোটেলে ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’ শিরোনামে বিশেষ আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিসিবি সভাপতি তামিম ইকবাল খানের সরাসরি তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের ক্রিকেটের বিভিন্ন সময়ের কান্ডারিরা একই ছাদের নিচে সমবেত হবেন। সেখানেই তাদের হাতে ক্যাপ্টেন কার্ড তুলে দেওয়া হবে। বাংলাদেশের জার্সিতে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে যারা অধিনায়কত্ব করেছেন, তাদের সবাইকে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এর মাধ্যমে সাবেক অধিনায়কদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করার চিন্তা করছে বোর্ড। শুধু তাই নয়, ৫০ বছরের বেশি বয়সী সাবেক অধিনায়কদের জন্য আলাদা ‘হেলথ কার্ড’ চালুর বিষয়টিও আলোচনায় রয়েছে, যা তাদের চিকিৎসা সহায়তায় কাজে লাগবে।

দেশের ক্রীড়াঙ্গনের নাজুক পরিস্থিতি বদলে দিতে ইতোমধ্যেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্রীড়াবিদদের জন্য চালু করা হয়েছে ‘ক্রীড়া কার্ড’। গত ৩০ মার্চ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১২৯ ক্রীড়াবিদের হাতে ভাতা বাবদ এক লাখ টাকা করে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দেওয়া মাসিক এক লাখ টাকার বেতন আগামী চার মাস নিয়মিত পাবেন সাবিনা খাতুন-খই খই সাই মারমারা। ১২০ দিন পর নতুন করে পারফরম্যান্স মূল্যায়ন করা হবে।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X