স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঘোষণা দিল আইসিসি

আইসিসি সদর দপ্তর। ছবি : সংগৃহীত
আইসিসি সদর দপ্তর। ছবি : সংগৃহীত

আগামী ১২ জুন ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। ১২ দলের অংশগ্রহণে ২৪ দিনের এই টুর্নামেন্টে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে বিশ্বকাপের দুই মাস আগে একটি নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আজ শুক্রআর (১৭ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, নারীদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ট্রফির প্রথম আসর ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। সহযোগী দেশগুলোকে আরও পরিচিত করে তুলতে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো তারকা দলগুলো এর অংশ হবে না।

বিশ্ব ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আরও জানিয়েছে, টি-টোয়েন্টি চ্যালেঞ্জের প্রথম আসরটি পাঁচটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে— রুয়ান্ডা, ইতালি, নেপাল, যুক্তরাষ্ট্র এবং ভানুয়াতু। আইসিসির এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে ম্যাচ অনুষ্ঠিত হবে। সেরা দুটি দল টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

আইসিসির পাঁচটি অঞ্চলের প্রত্যেকটি থেকে আঞ্চলিক টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ স্থানে থাকা দল, যারা গত বছর ইমার্জিং নেশনস ট্রফিতে অংশগ্রহণ করেনি তারা এই টুর্নামেন্টে অংশ নেবে। প্রতিযোগিতার প্রথম ম্যাচে স্বাগতিক রুয়ান্ডা ইতালির মুখোমুখি হবে এবং পরবর্তী ম্যাচে নেপাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই রুয়ান্ডার কিগালিতে অবস্থিত গাহাঙ্গা ক্রিকেট স্টেডিয়ামের দুটি মাঠে অনুষ্ঠিত হবে।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১০

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১১

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১২

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৩

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৪

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৫

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১৬

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১৭

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৮

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১৯

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

২০
X