স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩২ এএম
অনলাইন সংস্করণ

এবার চূড়ান্ত হলো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সূচি ও ভেন্যু

আগামী ৩ মে পাকিস্তান জাতীয় দল বাংলাদেশে পা রাখবে।ছবি : সংগৃহীত
আগামী ৩ মে পাকিস্তান জাতীয় দল বাংলাদেশে পা রাখবে।ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া সিরিজের পাশাপাশি পাকিস্তানের সিরিজের সূচিও চূড়ান্ত হয়েছে। আগামী জুনে অস্ট্রেলিয়া জাতীয় দল আসবে বাংলাদেশ সফরে। তার আগে পাকিস্তান বাংলাদেশে এসে খেলবে দুটি টেস্ট। ম্যাচ দুটি হবে ঢাকা ও সিলেটে।

নিউজিল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই টাইগাররা ব্যস্ত হয়ে পড়বে পাকিস্তান সিরিজ নিয়ে। আগামী ৩ মে পাকিস্তান জাতীয় দল বাংলাদেশে পা রাখবে। প্রথম টেস্ট শুরু হবে ৮ মে, মিরপুরে। দ্বিতীয় ম্যাচ হবে সিলেটে, যা শুরু হবে ১৬ মে। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

এরপর জুনে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে ৯, ১১ ও ১৪ জুন। প্রতিটি ম্যাচ হবে 'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে। ১৭, ১৯ ও ২১ জুন তিনটি টি-টোয়েন্টি হবে সাগরিকা খ্যাত চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এই সিরিজের কোনো ম্যাচ অবশ্য সিলেটে হচ্ছে না।

বাংলাদেশ সফরে আসার আগে পাকিস্তানে যাবে অজিরা। সেখানে খেলবে তিনটি ওয়ানডে, যে সিরিজ শুরু হবে ৩০ মে। এদিকে আইপিএলের ফাইনাল হবে ৩১ মে। তাই এই ওয়ানডে সিরিজের শুরুতে অজি ক্রিকেটারদের কেউ কেউ না-ও থাকতে পারেন।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১০

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১১

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১২

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৩

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৪

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৫

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৬

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৭

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৮

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৯

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

২০
X