স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শক্তি কমেছে আবাহনীর, বেড়েছে মোহামেডানের

প্রাইম ব্যাংকে মাহমুদউল্লাহ আর আবাহনীতে নাম লিখিয়েছেন জাকের আলী। ছবি : সংগৃহীত
প্রাইম ব্যাংকে মাহমুদউল্লাহ আর আবাহনীতে নাম লিখিয়েছেন জাকের আলী। ছবি : সংগৃহীত

আবাহনীকে প্রিমিয়ার লিগের শিরোপা জেতাতে ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছিলেন পারভেজ হোসেন ইমন। মৌসুমের সেরা রানসংগ্রাহকদের তালিকায়ও ছিলেন তরুণ এই ব্যাটার। তবে নতুন মৌসুমে তিনি আর আবাহনীর হয়ে খেলছেন না—চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিয়েছেন ইমন।

শুধু ইমনই নন, আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সামনে রেখে মোহামেডান দলে ভিড়িয়েছে গত আসরের তিন সেরা ব্যাটারকেই। ইমনের সঙ্গে দলে আছেন এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাঈম। আজ শনিবার ডিপিএলের দলবদলের প্রথম দিনে অংশ নেয় ৮টি ক্লাব। সেখানে দেখা গেছে, আবাহনীর শক্তি কিছুটা কমলেও বড়সড় শক্তি সঞ্চয় করেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। প্রথম দিনের দল বদলে অংশ নিয়েছে ৮টি ক্লাব। সবচেয়ে বেশি খেলোয়াড় দলে ভিড়িয়েছে প্রাইম ব্যাংক। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ দলবদল করেছে ঢাকা লেপার্ডস ও সিটি ক্লাব।

প্রিমিয়ার লিগের শিরোপা খরা কাটাতে এবার মরিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। মৌসুমের পর মৌসুম বড় বিনিয়োগ করেও শিরোপা জিততে না পারায় এবার কৌশল বদলে সেরা খেলোয়াড়দের নিয়েই শক্তিশালী দল গড়েছে তারা। ব্যাটিংয়ের মতো বোলিং বিভাগেও জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার ভিড়িয়েছে মোহামেডান। আবাহনী থেকেই দলে টানা হয়েছে তিন বোলার—স্পিনার তানভীর ইসলাম, পেসার রিপন মন্ডল ও মৃত্যুঞ্জয় চৌধুরি। এছাড়া প্রাইম ব্যাংক থেকে যোগ দিয়েছেন রিশাদ হোসেনের মতো প্রতিভাবান ক্রিকেটার। তরুণ পারফর্মারদেরও দলে অন্তর্ভুক্ত করে স্কোয়াডে ভারসাম্য আনার চেষ্টা করেছে ক্লাবটি। দলটির সবচেয়ে বড় তারকা জাতীয় দলের টেস্ট ব্যাটার মুশফিকুর রহিম। তার অভিজ্ঞতা দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলেই প্রত্যাশা মোহামেডানের।

অন্যদিকে, একাধিক সেরা পারফর্মার হারিয়েও আবাহনী ভারসাম্যপূর্ণ দল গঠনের চেষ্টা চালিয়ে গেছে। মোহামেডানের নিয়মিত পারফর্মার মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে নিয়েছে তারা। একই সঙ্গে লিজেন্ডস অব রুপগঞ্জের জাকের আলি অনিককেও নিয়েছে শিরোপাধারীরা।

তবে দলবদলে বেশি খেলোয়াড় নিয়েছে প্রাইম ব্যাংক। আগের আসরের বেশিরভাগ ক্রিকেটারকেই ছেড়ে দিয়ে নতুন একটি দল গুছিয়েছে ক্লাবটি। তাদের মতো লিজেন্ডস অব রুপগঞ্জও। আগামিকাল দ্বিতীয় দিনের বদবদলে অংশ নেওয়ার কথা ক্লাবটির। এছাড়া প্রথম বিভাগ থেকে উঠে আসা ঢাকা লেপার্ডস ও সিটি ক্লাব দলে নিয়েছে ১৫ জন করে ক্রিকেটার। শেষ দিনের দলবদলে অংশ নেবে ব্রাদার্স ইউনিয়ন, লেজেন্ডস অব রুপগঞ্জ, গাজী গ্রুপ ক্রিকেটার্স, রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১০

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১১

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১২

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১৩

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৪

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৫

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৬

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৭

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৮

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৯

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

২০
X