স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

রুবেলকে সম্মাননা জানাবে বিসিবি

একসময় জাতীয় দলের জার্সিতে রুবেলের এমন উদযাপন ছিল নিয়মিত। ছবি : সংগৃহীত
একসময় জাতীয় দলের জার্সিতে রুবেলের এমন উদযাপন ছিল নিয়মিত। ছবি : সংগৃহীত

গত সপ্তাহেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন। দীর্ঘ দিন জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন রুবেল। ১২ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন অবশেষে।

বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ায় অবদান রাখা রুবেল হোসেনকে সম্মানিত করতে যাচ্ছে বিসিবি। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডের আগে রুবেলকে সম্মানিত করার ঘোষণা দিয়েছে বিসিবি। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পেসার রুবেল হোসেনের। বাংলাদেশের হয়ে খেলেছেন তিন ফরম্যাটেই। ২৭ টেস্টে রুবেল শিকার করেছেন ৩৬ উইকেট। ১০৪ ওয়ানডে খেলে রুবেলের শিকার ১২৯ উইকেট, সাথে ২৮ টি-টোয়েন্টিতে নিয়েছেন সমান ২৮ উইকেট।

বাংলাদেশের অনেক স্মরণীয় জয়ে অবদান আছে রুবেলের। ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর ম্যাচ, ২০১৩ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে ‘বাংলাওয়াশ’ শব্দের উৎপত্তি সব জায়গাতেই নায়কের বেশে ছিলেন রুবেল হোসেন। আগামীকাল ২০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডের আগে সম্মাননা দেওয়া হবে রুবেলকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত ট্রেনের দরজা থেকে পড়ে যুবকের ২ পা বিচ্ছিন্ন

সাফ ফাইনাল: ভারত বধের একাদশ ঘোষণা করল বাংলাদেশ

ফাইট ডিরেক্টরকে নিয়ে নির্বাচন মাঠে মুক্তি

কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না : মনিরুল হক

উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করে প্রাণ গেল গৃহবধূর 

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার : তথ্যমন্ত্রী

স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স, হতাশ করবে ব্রাজিল

সাড়া ফেলেছে ‘আহত ফুলের গল্প’, প্রশংসায় রিয়া-তন্ময়

তুরাগে বস্তাবন্দি মরদেহ / হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, হত্যার রহস্য উদঘাটন

৬১৭৫ গ্রাম সোনায় মোড়ানো বিশ্বকাপ ট্রফি, দাম শুনলে চমকে যাবেন

১০

জ্বালানি ও বিদ্যুৎ সংকটে অন্ধকারে ডুবছে কিউবা

১১

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯

১২

গুচ্ছে প্রথম পর্যায়ে মনোনীতদের প্রাথমিক ভর্তি শুরু ৭ জুন

১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

রামিসা হত্যা / দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করা হবে: ডেপুটি স্পিকার

১৫

মাটি ও পরিবেশ বিবেচনা করে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী

১৬

বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে : আসিফ মাহমুদ 

১৭

সমালোচনার মুখে ‘পানি ব্যবসা নিয়ে’ সিদ্ধান্ত বদলাল ফিফা

১৮

বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে : তথ্য উপদেষ্টা

১৯

ছয় নবজাতকের মৃত্যু : আদ-দ্বীন বন্ধের বিপক্ষে ভুক্তভোগী পরিবার

২০
X