স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মুশফিক-রিয়াদের অভাব অনুভব করলেন রুবেল

রুবেল হোসেন। পুরোনো ছবি
রুবেল হোসেন। পুরোনো ছবি

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে দলের হার মানতে পারছেন না সাবেক জাতীয় দলের পেসার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের হতাশা প্রকাশ করেছেন তিনি। রুবেলের মতে, মিডল অর্ডারে অভিজ্ঞ দুই ক্রিকেটার—মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের অভাবটাই আজ সবচেয়ে বেশি অনুভূত হয়েছে।

রুবেল তার স্ট্যাটাসে লিখেছেন, “একজন মুশফিকুর রহিম, একজন মাহমুদুল্লাহ রিয়াদ—আজকের ম্যাচে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের অভাবটা খুবই অনুভব করেছি, বিশেষ করে মিডল অর্ডারে। এত সুন্দর কামব্যাক করলাম আমরা বোলিংয়ে, তারপরও চিটাগাংয়ের মতো ব্যাটিং সহায়ক উইকেটে জয়টা তুলে নিতে পারলাম না, এটা সত্যিই কষ্টদায়ক।”

তিনি আরও যোগ করেন, “চিটাগাংয়ের উইকেট সবসময় ব্যাটসম্যানদের সহায়ক থাকে, কিন্তু আজ আমাদের ব্যাটিং সেই সুযোগটা নিতে পারেনি। প্রশ্নটা থেকেই যায়—ভুলটা আসলে কোথায় হচ্ছে? কেন বারবার এমন অবস্থানে গিয়েও আমরা ম্যাচ হারাচ্ছি?”

বাংলাদেশ আজ ক্যারিবীয়দের দেওয়া সল্প টার্গেটের ম্যাচে জয়ের পথে থেকেও ব্যাটিং ব্যর্থতায় হেরে যায়, যা নিয়ে সমর্থকদের পাশাপাশি সাবেক ক্রিকেটারদের মধ্যেও হতাশা ছড়িয়েছে। রুবেলের এই মন্তব্য সেই হতাশারই প্রতিফলন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১০

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১১

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১২

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৩

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৪

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X