শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘আমার ক্যারিয়ারে এমন কালো, অদ্ভুত ফাটা উইকেট দেখিনি’

রুবেল হোসেন। ছবি : সংগৃহীত
রুবেল হোসেন। ছবি : সংগৃহীত

প্রতিপক্ষকে চাপে ফেলতে গিয়ে বারবার নিজেরাই ফাঁদে পড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। মাস তিনেক আগে মিরপুরের উইকেট নিয়ে মুখ খুলেছিলেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আগা এবং প্রধান কোচ মাইক হেসন। এবারও একই সমালোচনার মুখে পড়েছে মিরপুরের উইকেট।

ওয়ানডে ক্রিকেটে যেখানে ৩০০-৪০০ রান আজকাল নিয়মিত দৃশ্য, সেখানে মিরপুরে ২০০ পার করলেই সেটি রীতিমতো জয়সূচক রানে রূপ নেয়। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেটিই আবার দেখা গেল। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২০৭ রান করেই জিতেছে ৭৪ রানে। আর দ্বিতীয় ম্যাচে দুই দলই তুলেছে মাত্র ২১৩ রান।

মিরপুরের উইকেট নিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন উইকেট নিয়ে হতাশা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, মনে হচ্ছে মিরপুর উইকেটে যুদ্ধ চলছে। সেভ জেনে ক্রিকেট খেলা বাদ দেন! এটা আগেও ছিল, এখনো আছে— কিছুই বদলায়নি। ইন্টারন্যাশনাল ক্রিকেট মানেই চ্যালেঞ্জ একসেপ্ট করা, কিন্তু এত বাজে উইকেটে ক্রিকেট খেলা সত্যিই ভীষণ কষ্টকর! আমার ১২-১৩ বছরের ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ারে এমন কালো, অদ্ভুত ফাটা উইকেট আমি কখনো দেখিনি।

সেই পোস্টে রুবেল আরও যোগ করেন, আপনি এমন উইকেট বানিয়ে ক্রিকেটারদের কাছ থেকে পারফরম্যান্স আশা করছেন— এটা আসলে পিওর বোকামি! বাংলাদেশের ক্রিকেটটাকে নষ্ট করবেন না, প্লিজ এই দেশের কোটি মানুষ ক্রিকেট ভালোবাসে— তাদের সেই ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখুন।

মিরপুরের উইকেটের আচরণে প্রশ্ন উঠছে যেখানে বিশ্ব ক্রিকেটে রান উৎসব চলছে, সেখানে বাংলাদেশ কেন এখনো এই ধীরগতির উইকেট আঁকড়ে আছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X