ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সবুজ আঙিনায় রুবেলের বিদায়

রুবেলের হাতে তিন সংস্করণের স্মারক তুলে দেয় বিসিবি। ছবি : সংগৃহীত
রুবেলের হাতে তিন সংস্করণের স্মারক তুলে দেয় বিসিবি। ছবি : সংগৃহীত

মিরপুরের সেন্টার উইকেটের পাশে বসে মাটিতে হাত রাখলেন রুবেল হোসেন; পাশে ছিল তার ছোট্ট ছেলেও। আবেগঘন সেই মুহূর্তে সন্তানকে যেন দেখিয়ে দিলেন—এই সবুজ ঘাসের মাঠেই টানা ১২ বছর রাজত্ব করেছিলেন তিনি। একসময় ২২ গজে বল হাতে প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক ছড়াতেন রুবেল। বাংলাদেশের বহু সাফল্যের সঙ্গেই জড়িয়ে আছে ডানহাতি এ পেসারের নাম। তবে এখন সেসব স্মৃতি হয়ে গেছে অতীত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর আজ মিরপুরে তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে রুবেলের হাতে তিন সংস্করণের স্মারক তুলে দেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন রুবেলের পরিবারের সদস্যরাও। জানা গেছে, প্রথম ওয়ানডেতেই তাকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা ছিল। তবে পরিবার ঢাকার বাইরে থাকায় দ্বিতীয় ম্যাচেই সংবর্ধনা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন রুবেল। সে অনুযায়ী আয়োজন সম্পন্ন করে বিসিবি।

রুবেল বলেন, ‘আমি যখন অবসরের ঘোষণা দিই, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পরপরই বিসিবি সভাপতি তামিম ইকবাল আমাকে ফোন করেন। তিনি বলেন, ‘রুবেল, আমরা তোমাকে সম্মানিত করতে চাই।’ বিষয়টি আমার জন্য খুবই গর্ব ও আনন্দের ছিল। আজকে এত সুন্দর একটি পরিবেশে যেভাবে আমাকে সম্মাননা দেওয়া হয়েছে, সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সভাপতি তামিম ইকবালকে আমি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।’

শূন্য থেকে তারকা হওয়ার পথে রুবেলের ক্যারিয়ারে অনেকেই অবদান রেখেছেন। কিন্তু বিদায়বেলায় তিনি স্মরণ করলেন কোচ সারওয়ার ইমরানকে। তিনি বলেন, ‘পেসার হান্ট থেকে নিয়ে এসে যে মানুষটা আমাকে ওপরে ওঠার সিঁড়ি ধরিয়ে দিয়েছেন, তিনি আমার প্রিয় কোচ শ্রদ্ধেয় সারওয়ার ইমরান স্যার। উনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব এবং আমি ভবিষ্যতে শুভ কামনা এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X