বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০২:০৯ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

জাতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
জাতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। ম্যাচ জিতলেও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির কবলে পড়তে হয়েছে টাইগারদের।

সোমবার (২০ এপ্রিল) দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে স্লো ওভার রেটের দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। বুধবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে বাংলাদেশকে শাস্তি দেওয়ার কথা জানিয়েছে আইসিসি।

জানা গেছে, আইসিসি আচরণবিধির ২.২ ২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বল করতে না পারলে প্রতি ওভারের জন্য ন্যূনতম পাঁচ শতাংশ ম্যাচ ফি জরিমানার বিধান রয়েছে।

সে হিসেবে দুই ওভারে দশ শতাংশ জরিমানা হয়েছে। এই ম্যাচের অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেল, থার্ড আম্পায়ার নিতিন মেনন ও ফোর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল অভিযোগ আনেন।

নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করায় এই শাস্তি আরোপ করেছেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট।

উল্লেখ্য, মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ৬ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে মেহেদি হাসান মিরাজের দল। ৩২ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে মাত্র ১৯৮ রানেই গুটিয়ে দিয়েছেন নাহিদ রানা, এরপর তানজিদ হাসান তামিমের ৫৮ বলে ৭৬ রানের ইনিংসটি বাংলাদেশকে পৌঁছে দিয়েছে জয়ের বন্দরে। সঙ্গে নাজমুল হোসেন শান্তর সাবধানী হাফসেঞ্চুরি কোনো বিপদ হতে দেয়নি, ৮৭ বল হাতে রেখেই বাংলাদেশ জয় পায়।

কালবেলা/এএসএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X