কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ক্লেমন–এইউবি আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো উদ্বোধন

ক্লেমন–এইউবি আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ।
ক্লেমন–এইউবি আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ।

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘ক্লেমন–এইউবি আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’।

মঙ্গলবার (৫ মে) সকালে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)-এর নিজস্ব ক্যাম্পাসের মাঠে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে পর্দা ওঠে এই প্রতিযোগিতার।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্লেমন স্পোর্টসের সিওও খালেদ মাসুদ পাইলট। তার প্রাণবন্ত উপস্থিতি খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে এবং পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি'র প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশারফ হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. সায়েদা আক্তার বেগম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মাদ জাফার সাদেক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম. এ. মোতালিব চৌধুরী, স্টুডেন্টস অ্যাফেয়ার্স পরিচালক ও ইংলিশ বিভাগের প্রভাষক মোহাম্মদ সোলেমান, এইউবি স্পোর্টস ক্লাবের মডারেটর ও সমাজকর্ম বিভাগের প্রভাষক আরিফ খান এবং ক্লেমন স্পোর্টসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের পর খেলা মাঠে গড়ালে পুরো ক্যাম্পাস প্রাণচঞ্চল হয়ে ওঠে।

ঢাকা বিভাগের মোট ২৪টি কলেজের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টটি তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদীয়মান খেলোয়াড়দের জন্য এটি একটি অনন্য সুযোগ, যেখানে তারা নিজেদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তুলতে পারবে।

উদ্বোধনী ম্যাচকে ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ। দর্শকদের সরব উপস্থিতিতে মাঠ ছিল প্রাণবন্ত ও উচ্ছ্বাসে ভরপুর—যা টুর্নামেন্টের বর্ণাঢ্য সূচনার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আয়োজনের জন্য এশিয়ান ইউনিভার্সিটি ও ক্লেমনকে আগত ক্রিকেটাররা আন্তরিক অভিনন্দন জানায়। টুর্নামেন্টের ফাইনাল ১৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আরোহীসহ আরব সাগরে নিখোঁজ পাকিস্তানি কার্গো বিমান

বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্যের কমিটি ঘোষণা

এইচএসসি পরীক্ষায় অভিনব জালিয়াতি, দুই পরীক্ষার্থী বহিষ্কার

পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে ব্র্যাক গ্রিনপ্যাক কারখানা

প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

ঘরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু

শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে মাউশির বিজ্ঞপ্তি

জুলাইয়ের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ছাত্র জমিয়ত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮ 

১০

‘ওসমান হাদীকে ঢাকা-৮ থেকে সরে দাঁড়াতে বলেছিলেন জুবায়ের’

১১

উজানের ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে চর-দ্বীপচর

১২

শিক্ষার্থীদের বিক্ষোভে কার্যালয় ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামান

১৩

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের সম্মাননা

১৪

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

১৫

বাকিতে জ্বালানি তেল না পেয়ে পাম্প বন্ধের হুমকি যুবদল নেতার

১৬

বিশ্বকাপের মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই

১৭

মেসিদের হারানোর পরিকল্পনা জানালেন সুইস কোচ

১৮

অস্ট্রেলিয়ার নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু হচ্ছে ২৫ অক্টোবর

১৯

জাতিসংঘে বাংলাদেশ / ‘পাঁচ বছরে ২০ হাজার কিমি খাল খনন ও তিস্তা প্রকল্পে অগ্রাধিকার’

২০
X