বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

চলচ্চিত্র অনুদান কমিটিতে মুক্তি

রুমানা ইসলাম মুক্তি । ছবি - সংগৃহীত
রুমানা ইসলাম মুক্তি । ছবি - সংগৃহীত

সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাইয়ের কার্যক্রমের অংশ হিসেবে পুনর্গঠিত হলো ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’। ১১ সদস্যের এই কমিটিতে ঠাঁই পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের অন্যতম জনপ্রিয় ও সুপরিচিত মুখ রুমানা ইসলাম মুক্তি। সরকারি কমিটিতে যুক্ত হওয়ায় আনন্দিত এই নন্দিত অভিনেত্রী।

এ প্রসঙ্গে মুক্তি বলেন, ‘অনুদান কমিটিতে আমাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চলচ্চিত্র একটি সমাজের দর্পণ, আর সরকারি অনুদান আমাদের দেশের প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাদের স্বপ্ন পূরণের একটি অন্যতম বড় মাধ্যম। একজন চলচ্চিত্রকর্মী হিসেবে সবসময়ই চেয়েছি আমাদের দেশের চলচ্চিত্র শিল্প আরও সমৃদ্ধ হোক। এবার সরাসরি এই মূল্যায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পেরে নিজের দায়িত্ব আরও বেড়ে গেল বলে মনে করছি।’

এই অভিনেত্রী আরো বলেন, ‘অত্যন্ত সততা, নিষ্ঠা এবং নিরপেক্ষতার সঙ্গে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব। আমার মূল লক্ষ্য থাকবে এমন কিছু গল্প ও চিত্রনাট্য নির্বাচন করা, যা আমাদের দেশীয় সংস্কৃতিকে সঠিকভাবে তুলে ধরবে, সমাজকে ইতিবাচক বার্তা দেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলা চলচ্চিত্রের গৌরব বৃদ্ধি করবে। বিশেষ করে নতুন ও তরুণ নির্মাতাদের সৃজনশীল ভাবনাকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব।’

বৃহস্পতিবার (৯ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোছা: শারমিন আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করে এবং যুগ্মসচিবকে (চলচ্চিত্র) সদস্য সচিব করে মোট ১১ জন সদস্যকে নিয়ে পুনর্গঠিত হয়েছে কমিটি।

কমিটির বাকি সদস্যরা হলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিব, অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, প্রযোজক সরদার সানিয়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক সভাপতি প্রফেসার ড. সাইফুল ইসলাম ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল।

প্রজ্ঞাপনে বলা হয়, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান বাছাই কমিটির সুপারিশ ও পর্যালোচনাপূর্বক, সরকারি অনুদান প্রদান নীতিমালা ২০২৫ (সংশোধিত) এর আলোকে এই কমিটি ২০২৫-২৬ অর্থবছরে অনুদান প্রদান বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই

বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল হবে: বিএসইসি চেয়ারম্যান

জামালপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

পলাতক ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী / পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের

কাবুলে শাপুর জাদরানের অশ্রুসিক্ত বিদায়, জানাজায় হাজারো ভক্তের ঢল

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত বেড়ে ৭৩

১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

চলচ্চিত্র অনুদান কমিটিতে মুক্তি

১০

আমরা রোনালদিনহোকেও জেলে দিয়েছি—এমবাপ্পেকে প্যারাগুয়ের সিনেটরের হুঁশিয়ারি

১১

মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও যে ৭ খাবার আপনি নিরাপদে খেতে পারবেন

১২

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারামুক্ত

১৩

পে-স্কেলের গেজেট নিয়ে বড় পরিকল্পনা, কোন গ্রেডের বেতন-ভাতা কত

১৪

বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস বন্ধের সিদ্ধান্ত বাতিল

১৫

বাবার মামলায় থানা হাজতে থাকা ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

১৬

আ.লীগের সাবেক এমপিকে শ্যোন অ্যারেস্ট দেখাল পুলিশ

১৭

চোখ ও মুখে দেখা যায় আয়রনের ঘাটতির ৫ লক্ষণ

১৮

ইরানের একমাত্র পারমাণবিক কেন্দ্রের পাশে একাধিক বিস্ফোরণ  

১৯

লাখ টাকার ঘুষের মামলায় সাবেক বেবিচক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড 

২০
X