স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নাহিদকে আইসিসির শাস্তি, নেপথ্যে যে কারণ

ইংলিশদের সঙ্গে এভাবেই আগ্রাসী ভূমিকায় দেখা যায় নাহিদ রানাকে। ছবি : সংগৃহীত
ইংলিশদের সঙ্গে এভাবেই আগ্রাসী ভূমিকায় দেখা যায় নাহিদ রানাকে। ছবি : সংগৃহীত

অস্ট্রেলীয় অধিনায়ক জশ ইংলিসকে আউট করে আগ্রাসী উদযাপন করায় তিরস্কৃত হয়েছেন বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা। তাকে তিরস্কার করার পাশাপাশি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। যা নাহিদ রানার জন্য ২৪ মাস সময়সীমায় দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। ৯ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে চলাকালে ইংলিশ ব্যাটার জশ ইংলিসকে আউট করেন নাহিদ। এ সময় আক্রমণাত্মকভাবে তার দিকে এগিয়ে যান, যা ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী।

আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানা মঙ্গলবার ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে আইসিসি আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করার জন্য তিরস্কার পেয়েছেন। নাহিদকে আচরণবিধির আর্টিকেল ২.৫ ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।’

এই ধারা অনুযায়ী, কোনো আন্তর্জাতিক ম্যাচে ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, আচরণ বা ইঙ্গিত ব্যবহার করা নিষিদ্ধ, যা অপমানজনক বা ব্যাটারের পক্ষ থেকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

তিরস্কারের পাশাপাশি নাহিদের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করার কথাও জানিয়েছে আইসিসি। এ মুহূর্তে নাহিদের নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট রয়েছে। নাহিদ অবশ্য নিজের অপরাধ স্বীকার করেছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অন-ফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার আহসান রেজা এবং চতুর্থ আম্পায়ার মোরশেদ আলী খান অভিযোগটি উত্থাপন করেন।

ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ইনিংসের ১১তম ওভারে। জশ ইংলিসকে আউট করার পর নাহিদ আক্রমণাত্মকভাবে তার দিকে এগিয়ে যান এবং কথার লড়াইয়ে লিপ্ত হন। এ সময় সতীর্থরা এসে দুই পক্ষকে শান্ত করেন।

আচরণবিধির লেভেল-১ লঙ্ঘনের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার, সর্বোচ্চ ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুইটি ডিমেরিট পয়েন্ট। সে হিসেবে নাহিদ অল্পের ওপর দিয়ে পার পেয়েছেন- বলাই যায়।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১০

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১১

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১২

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৪

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৫

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৬

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৭

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৮

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৯

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

২০
X