কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল হবে: বিএসইসি চেয়ারম্যান

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বের কোথাও বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন করতে দেওয়া হয় না। তাই বাংলাদেশের শেয়ারবাজারেও উৎপাদন বন্ধ বিভিন্ন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

বৃহস্পতিবার (০৯ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফের সভাপতি মনির হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল।

বিএসইসি চেয়ারম্যান বলেন, বাজারের উন্নয়নে আরও কিছু উদ্যোগ নিয়েছে বিএসইসি। এর মধ্যে রয়েছে—পুঁজিবাজারে সংস্কারের অংশ হিসেবে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সহজ করা, ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ বাড়ানো, মার্জিন ঋণের বিধিমালা শিথিল করা, টি+১ সেটেলমেন্ট চালু, বন্ড বাজারকে মূল মার্কেটে আনা এবং ডেরিভেটিভস চালু।

পুঁজিবাজারে অনিয়মকারীদের বিরুদ্ধে কার্যকর শাস্তি নিশ্চিত করতে আইনি কাঠামোতেও পরিবর্তন আনার পরিকল্পনা করছে সংস্থাটি। চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের ব্যবস্থাপনায় ইতোমধ্যে পরিবর্তন এসেছে। বাজার তদারকিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) ক্ষমতা দেওয়া হয়েছে। আগে কোনো শেয়ারের অস্বাভাবিক দাম বা লেনদেনের ক্ষেত্রে ব্যবস্থা নিতে ডিএসইকে কমিশনের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হতো। এখন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সুযোগ দিতে ডিএসইকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে। একই সঙ্গে সার্কিট ব্রেকার নির্ধারণের ক্ষমতাও স্টক এক্সচেঞ্জের হাতে দেওয়া হয়েছে। তাদের ক্ষমতা আরও বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ করার উদ্যোগও নেওয়া হবে। মিউচুয়াল ফান্ডকে শক্তিশালী না করলে দেশের পুঁজিবাজারও শক্তিশালী হবে না। কারণ অধিকাংশ খুচরা বিনিয়োগকারীর পক্ষে ভালো কোম্পানি বাছাই করা কঠিন। তাই বিদেশের আদলে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সনদ চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে মিউচুয়াল ফান্ডের বিধিমালায়ও পরিবর্তন আনা হবে।

তিনি জানান, মার্জিন ঋণ এবং পাবলিক ইস্যু বিধিমালাও সংশোধন করা হবে। বর্তমানে আইপিওতে আসতে উদ্যোক্তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং বিপুল পরিমাণ কাগজপত্র জমা দিতে হয়। ফলে অনেক প্রতিষ্ঠান ব্যাংকঋণকেই সহজ বিকল্প হিসেবে বেছে নেয়। এ কারণে আইপিও প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মাসুদ খান বলেন, ভবিষ্যতে ইউনিলিভার ও ইনসেপটার মতো বড় কোম্পানিকে ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ দেওয়া হবে। বর্তমানে শুধু রাষ্ট্রায়ত্ত কোম্পানি ২৫ শতাংশ শেয়ার ছাড়ার মাধ্যমে এ সুবিধা পায়। নতুন ব্যবস্থায় সব ধরনের কোম্পানি ১০ শতাংশ শেয়ার অফলোড করেই ডাইরেক্ট লিস্টিং করতে পারবে।

তিনি বলেন, বর্তমান মার্জিন ঋণ নীতিমালায় এত বেশি শর্ত রয়েছে যে বিনিয়োগকারীদের জন্য ঋণ নেওয়া কঠিন হয়ে পড়েছে। আগামী সপ্তাহেই এ-সংক্রান্ত নতুন বিধিমালার খসড়া প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পর মার্জিন ঋণ পাওয়া আরও সহজ হবে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, দায়িত্ব নেওয়ার পর সমালোচনা সত্ত্বেও ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি রক্ষায় লন্ডনে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তালিকাচ্যুতি ঠেকাতেও উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারে শেয়ার লেনদেনের পর নিষ্পত্তির সময় কমানো হবে। বর্তমানে দুই দিনে লেনদেন নিষ্পত্তি হয়। এটি কমিয়ে টি+১ অর্থাৎ এক দিনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। পুঁজিবাজারে অনিয়মকারীদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে আইনি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মাসুদ খান।

তিনি বলেন, বর্তমানে বিএসইসি জরিমানা করলেও অধিকাংশ ক্ষেত্রেই তা আদালতে আটকে যায়। অতীতের একটি কমিশন প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা জরিমানা করলেও আদায় হয়েছে মাত্র ৩৩ লাখ টাকা। এ পরিস্থিতি বদলাতে বিশেষ বেঞ্চ গঠন এবং পুঁজিবাজার-সংক্রান্ত ট্রাইব্যুনালে সরাসরি মামলা করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বন্ড বাজারকে সক্রিয় করতে বর্তমানে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে থাকা বন্ডগুলোকে মূল মার্কেটে তালিকাভুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি ডেরিভেটিভস চালুর প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন।

ডিএসইর কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতির বিষয়ে এক প্রশ্নের জবাবে মাসুদ খান বলেন, কর্মী নিয়োগ ও চাকরিচ্যুতির ক্ষমতা ডিএসইর নিজস্ব। এ বিষয়ে বিএসইসির হস্তক্ষেপের সুযোগ নেই। তবে বিএসইসি থেকে চাকরি হারানো ব্যক্তিদের বিষয়ে চলতি মাসের মধ্যেই একটি সমাধান হবে।

তিনি বলেন, আমি বহুজাতিক কোম্পানি থেকে এসেছি। আমরা কাজের ক্ষেত্রে ৮০ শতাংশ সময় পরিকল্পনায় এবং ২০ শতাংশ বাস্তবায়নে ব্যয় করি। বিএসইসিতেও যোগদানের আগে তিন মাস এই বাজার নিয়ে পরিকল্পনা করেছি।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেট ও পাস হওয়া বাজেটের মধ্যে পার্থক্য এসেছে। এটি কি আলাদিনের চেরাগ? না। এর জন্য আমাদের পেছনে থেকে অনেক কাজ করতে হয়েছে।

তিনি বলেন, মিউচুয়াল ফান্ড বড় না করলে বাজার এগোবে না। খুচরা বিনিয়োগকারীদের পক্ষে তো ভালো শেয়ার বাছাইয়ের জ্ঞান থাকে না। বিদেশে লাইসেন্সধারী ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে। আমরা সেটির আদলে ফাইন্যান্সিয়াল পরামর্শক সনদ দেব। ভারতে একটি পানের দোকানেও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। আমার প্রধান লক্ষ্য ছিল মিউচুয়াল ফান্ড। এটি নিয়ে আমরা কাজ করছি।

তিনি বলেন, মিউচুয়াল ফান্ড, মার্জিন ইস্যু রুলস এবং পাবলিক ইস্যু রুলস পরিবর্তন করতে হবে। বাজার ঠিক করতে হলে এগুলোতে পরিবর্তন আনতেই হবে। একটি কোম্পানি কেন আইপিওতে আসে না? তাদের এক বস্তা কাগজ জমা দিতে হয়। এ ছাড়া দেড় বছর অপেক্ষা করতে হয়। কিন্তু ব্যাংকে গেলে দ্রুত অর্থ পায় উদ্যোক্তারা। তাই আমরা আইপিও প্রক্রিয়া সহজ করব। এই প্রক্রিয়া সহজ করতেই হবে।

শেয়ারবাজারের অপরাধীদের জেল ও আর্থিক জরিমানা নিশ্চিত করতে কমিশন কাজ করছে বলে জানান তিনি। কারণ বর্তমানে বিএসইসি জরিমানা ও শাস্তি দিলেও তা আদালতে আটকে যায়। এ কারণে বিগত কমিশন ১ হাজার ৫০০ কোটি টাকা জরিমানা করলেও আদায় হয়েছে মাত্র ৩৩ লাখ টাকা। এ সমস্যার সমাধানে বিএসইসি ইতোমধ্যে আদালতে বিশেষ বেঞ্চ গঠনের উদ্যোগ নিয়েছে। এ ছাড়া শেয়ারবাজার-সংক্রান্ত ট্রাইব্যুনালে সরাসরি মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ড মার্কেট সক্রিয় করতে আগামীতে বন্ডকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের পরিবর্তে মূল মার্কেটে তালিকাভুক্ত করা হবে। পাশাপাশি ডেরিভেটিভস চালুর জন্য বিএসইসি সক্রিয় রয়েছে। এটি চালু করতেই হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএসই তাদের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও চাকরিচ্যুত করতে পারে। সেখানে বিএসইসি হস্তক্ষেপ করতে পারে না। তারা তাদের আইন অনুযায়ী চাকরিচ্যুত করেছে। এ ছাড়া বিএসইসি থেকে চাকরিচ্যুতদের বিষয়ে এ মাসের মধ্যেই সমাধান হবে বলে আশা প্রকাশ করেন।

মাসুদ খান বলেন, এটি এমন একটি জায়গা, যেখানে যারা এসেছেন, তারাই কলঙ্কিত হয়েছেন। এজন্য আমি প্রথমে দায়িত্ব নিতে চাইনি। পরে যখন দেখলাম, এই সরকার পুঁজিবাজারবান্ধব এবং আমাকে যিনি এই পদে আসতে বলেছিলেন, তিনি জানিয়েছেন যে আমি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারব, তখন দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিই।

নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বহুজাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতায় তিনি পরিকল্পনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। বিএসইসিতে যোগ দেওয়ার আগেই প্রায় তিন মাস ধরে দেশের পুঁজিবাজার নিয়ে কাজের পরিকল্পনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা, জরুরি কন্ট্রোল রুম চালু

প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পরিবেশ পদক নিলেন ঢাবি প্রো ভিসি

মার্কিন হামলা উপেক্ষা করে খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের সমাগম

বসুন্ধরা শপিংমলে নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আ.লীগ আমলে ক্রসফায়ারে নিহতদের তথ্য প্রকাশে লিগ্যাল নোটিশ

ফিফার নতুন নিয়মে ফাইনালে ওঠার পথ সহজ আর্জেন্টিনাসহ ৪ দলের

যুগ্মসচিব হলেন আরও ৭ কর্মকর্তা

সুনামগঞ্জে পর্যটক পরিবহনে সতর্কতা জারি

ব্রিটিশ রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানের

সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

১০

বিপুল ইয়াবাসহ মাদক চক্রের চার সদস্য গ্রেপ্তার

১১

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ

১২

সন্ধ্যা ৭টায় শপথ নেবেন চট্টগ্রাম-২ আসনের বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর

১৩

মৌলভীবাজারে পানিবন্দি ১৫ হাজার মানুষ

১৪

ইরানের হরমুজ তীরবর্তী বন্দরে একাধিক বিস্ফোরণ

১৫

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে পারেন যারা

১৬

বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট

১৭

তিন পার্বত্য জেলায় বন্যা-ভূমিধস মোকাবিলায় কন্ট্রোল রুম চালু

১৮

ইরানের ১৭০টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, নিহত ১৪

১৯

রিভেরি স্কুল চালাবে রিভেরি ফাউন্ডেশন আর ইশতিয়াক সাদেকের এইস

২০
X