স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১০:১২ পিএম
আপডেট : ০৭ মে ২০২৬, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

৩৬ বছর বয়সেই না ফেরার দেশে কোহলির সাবেক সতীর্থ

অমনপ্রীত এবং কোহলি। ছবি: সংগৃহীত
অমনপ্রীত এবং কোহলি। ছবি: সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির এক সময়কার সতীর্থ অমনপ্রীত সিং গিল। বুধবার চণ্ডীগড়ে ৩৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। অমনপ্রীতের মৃত্যুতে শোক নেমে এসেছে ভারতীয় ক্রিকেট অঙ্গনে।

অনূর্ধ্ব-১৯ দলে কোহলির সতীর্থ ছিলেন অমনপ্রীত। পাঞ্জাবের হয়ে খেলেছেন ছয়টি প্রথম-শ্রেণির ম্যাচ; যেখানে তাঁর শিকার ১১ উইকেট। এ ছাড়া আইপিএলের প্রথম মৌসুমে কিংস ইলেভেন পাঞ্জাব দলে ছিলেন অমনপ্রীত। পরে পাঞ্জাব ক্রিকেটের সিনিয়র নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে পাঁচটি ওয়ানডে ও একটি টেস্ট খেলেছিলেন অমনপ্রীত। টেস্টে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক থিসারা পেরেরার উইকেট নেন। তবে বিরাট কোহলির নেতৃত্বে ২০০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলে জায়গা হয়নি অমনপ্রীতের।

অমনপ্রীতের মৃত্যুতে শোক জানাতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন লেখেছে, ‘পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন গভীর শোকের সঙ্গে জানাচ্ছে যে, পাঞ্জাবের সাবেক ক্রিকেটার ও পাঞ্জাব সিনিয়র সিলেকশন কমিটির সদস্য অমনপ্রীত সিং গিল আর নেই। ভারত অনূর্ধ্ব-১৯ দল, কিংস ইলেভেন পাঞ্জাব এবং পাঞ্জাব দলের হয়ে খেলেছেন তিনি। নিষ্ঠা ও আবেগের সঙ্গে দীর্ঘদিন পাঞ্জাব ক্রিকেটে অবদান রেখেছেন অমনপ্রীত। শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। ওয়াহেগুরু যেন বিদেহী আত্মাকে চিরশান্তি দান করেন এবং এই কঠিন সময়ে পরিবারকে শক্তি জোগান। আজ বিকেল ৪টায় চণ্ডীগড়ের মানিমাজরা ক্রিমেশন গ্রাউন্ড-এ তার শেষকৃত্য সম্পন্ন হবে।’

শোক জানাতে গিয়ে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস লেখেছে, ‘অমনপ্রীত সিং শেরগিলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি পাঞ্জাব ও পাঞ্জাব কিংস পরিবারের একজন গর্বিত সদস্য ছিলেন।’

ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং লিখেছেন, ‘অমনপ্রীতের মৃত্যুর খবর শুনে খুবই মর্মাহত। ক্যারিয়ারের শুরুতে আমরা একসঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছি। সে ছিল শান্ত ও পরিশ্রমী একজন ক্রিকেটার। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা।’

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

১০

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

১১

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

১২

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১৩

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১৪

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১৬

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৭

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৮

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৯

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

২০
X