স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ১১:১৬ এএম
আপডেট : ১১ মে ২০২৬, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দল ঘোষণা, জায়গা পেলেন কারা

অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পুরোনো ছবি
অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পুরোনো ছবি

আগামী জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। আর এই দুই সিরিজের জন্য আজ সোমবার (১১ মে) শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

মিচেল মার্শের নেতৃত্বাধীন দলে আছেন ট্রাভিস হেড, জশ ইংলিশ, টিম ডেভিড, মারনাস লাবুশেন, ক্যামরন গ্রিনের মতো তারকারা। দলে অলরাউন্ডার হিসেবে আছেন কুপার কনোলি, ক্যামরন গ্রিন, অ্যারন হার্ডিরা। ব্যাটিংয়ে রয়েছেন ট্রাভিস হেড, ম্যাট রেনশ, জশ ফিলিপে, জশ ইংলিশরা।

বোলিংয়ে রয়েছেন নাথান এলিস, স্পেনসার জনসন, রাইলি মেরেডিথ, জেভিয়ার বার্টলেটের মতো পেসাররা। স্পিনে রয়েছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ও ম্যাথু কুনেমান।

গ্লেন ম্যাক্সওয়েলের অনুপস্থিতিতে প্রথমবার ডাক পেয়েছেন জোয়েল ডেভিস। ম্যাক্সওয়েল ছাড়াও স্টিভ স্মিথ, ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিসরা জায়গা পাননি স্কোয়াডে। তারা সবাই মেজর লিগ ক্রিকেটে খেলবেন। দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার লিয়াম স্কট।

টি-টোয়েন্টি বা ওয়ানডে কোনো সিরিজের স্কোয়াডে নেই ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। চোট কাটিয়ে ফেরা এই পেসত্রয়ীকে লাল বলের ব্যস্ত সূচির ওয়ার্কলোড বিবেচনায় রাখা হয়নি দলে।

আইপিএল শেষ করে দলের সঙ্গে যোগ দেবেন ট্রাভিস হেড, কুপার কনোলি ও জেভিয়ার বার্টলেট। আগামী ১৭, ১৯ ও ২১ জুন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

এর আগে ৯, ১১ ও ১৪ জুন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

একইসঙ্গে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলও ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া স্কোয়াড : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মারনাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভীর সাঙ্ঘা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া স্কোয়াড : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপে, ম্যাট রেনশ ও অ্যাডাম জাম্পা।

কালবেলা/জিএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১০

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১১

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১২

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৩

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৪

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৫

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৬

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৭

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৮

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৯

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

২০
X