শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ১১:০৫ পিএম
আপডেট : ১১ মে ২০২৬, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিবাহবিচ্ছেদের পথে ক্রিকেটার ওয়াসিম দম্পতি, স্ত্রীকে হুমকি

পাকিস্তানের সাবেক ওয়ানডে অধিনায়ক ইমাদ ওয়াসিম ও তার স্ত্রী সানিয়া আশফাক। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক ওয়ানডে অধিনায়ক ইমাদ ওয়াসিম ও তার স্ত্রী সানিয়া আশফাক। ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ইমাদ ওয়াসিম ও তার স্ত্রী সানিয়া আশফাক বিবাহবিচ্ছেদের ইঙ্গিত।

রোববার (১০ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক বার্তার মাধ্যমে তারা ডিভোর্সের আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথমে ইমাদ ওয়াসিম ইনস্টাগ্রামে বিচ্ছেদের খবর জানান। প্রায় দুই ঘণ্টা পর সানিয়া আশফাকও একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করেন। ইমাদ ওয়াসিম বিচ্ছেদের কারণ হিসেবে দীর্ঘদিনের ‘অমীমাংসিত মতভেদ’-এর কথা উল্লেখ করলেও সানিয়ার বক্তব্যে উঠে এসেছে আরও গুরুতর অভিযোগ।

সানিয়া আশফাক দাবি করেন, তাদের দাম্পত্য সম্পর্কে একজন ‘তৃতীয় পক্ষ’ বা অন্য এক নারীর হস্তক্ষেপ ছিল। তার ভাষ্য অনুযায়ী, ওই নারী ইমাদকে বিয়ে করতে চান এবং এ ঘটনাই তাদের সম্পর্কে চূড়ান্ত ভাঙনের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আবেগঘন বার্তায় সানিয়া লেখেন, 'আমার সংসার ভেঙে গেছে এবং আমার সন্তানরা বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। আমি তিন সন্তানের মা। এর মধ্যে পাঁচ মাস বয়সী একটি দুগ্ধপোষ্য সন্তান রয়েছে, যাকে তার বাবা এখনো একবারের জন্যও কোলে নেননি।'

তিনি আরও বলেন, অন্য সব দম্পতির মতো তাদের সম্পর্কেও চড়াই-উতরাই ছিল, তবে সংসার টিকিয়ে রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এবং তার স্বামীকে বিয়ে করার ইচ্ছাই দীর্ঘদিনের সম্পর্ক ভাঙনের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এর আগে ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় ইমাদ ওয়াসিম তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর আহ্বান জানান। একই সঙ্গে ভক্তদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, সানিয়ার সঙ্গে তার পুরোনো ছবি যেন আর শেয়ার না করা হয় এবং ভবিষ্যতে সানিয়াকে যেন তার স্ত্রী হিসেবে সম্বোধন করা না হয়।

ইমাদ আরও বলেন, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে তিনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন। পাশাপাশি তিনি জানান, সন্তানদের বাবা হিসেবে সব দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করবেন।

অন্যদিকে সানিয়া আশফাক বলেন, বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং সময়মতো সব সত্য প্রকাশ পাবে। তিনি অভিযোগ করেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের পর থেকে তিনি মানসিক নির্যাতন, দুর্ব্যবহার এবং গর্ভকালীন নিঃসঙ্গতার শিকার হয়েছেন।

সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে এতদিন নীরব ছিলেন বলেও জানান সানিয়া। তার দাবি, এ বিষয়ে তার কাছে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ রয়েছে এবং তাকে চুপ থাকতে হুমকিও দেওয়া হয়েছে। তবে কোনো হুমকিতে দমে না গিয়ে আইনের মাধ্যমে জবাব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সানিয়ার ভাষ্যমতে, তার এই বক্তব্য ব্যক্তিগত প্রতিশোধ নয়; বরং সত্য প্রকাশ এবং সেইসব নারীর পক্ষে কথা বলা, যারা নানা কারণে মুখ খুলতে পারেন না।

উল্লেখ্য, ২০১৯ সালের আগস্টে ইসলামাবাদে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমাদ ওয়াসিম ও সানিয়া আশফাক। লন্ডনে তাদের প্রথম পরিচয় হয়েছিল এবং পরে দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ে করেন।

সূত্র: ডন উর্দু

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১০

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১১

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১২

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৩

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৫

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৬

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৭

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১৮

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১৯

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

২০
X